editor

প্রকাশিত: 6:52 PM, December 30, 2023

জনগন এই প্রহসনের নির্বাচনে যাবে না

কালিঘাটে সিলেট জেলা বিএনপির গণসংযোগকালে এমরান চৌধুরী

জনগন এই প্রহসনের নির্বাচনে যাবে না

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জোর করে ক্ষমতা আকড়ে রাখতে আওয়ামীলীগ পাগল হয়ে গেছে। সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন ভোটের নামে জনগনের সাথে তামাশা করছে। ইতিমধ্যে সারাবিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ এই ইসির অধিনে কোন দিনও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগন এই প্রহসনের নির্বাচনে যাবে না।

শনিবার সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কালিঘাট এলাকায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে চলমান অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

৭ জানুয়ারী মুক্তিকামী জনতাকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এটি কোন নির্বাচন নয় নৌকা, স্বতন্ত্র, বিদ্রোহী ও গৃহপালিত দলের নামে তারা কতিত ভোট করবে। এই ভোটে যে প্রতিকের ভোট দেয়া হয় না কেন প্রকৃত পক্ষে আওয়ামীলীগকেই দেয়া হবে। তাই আসুন আমরা সকলে মিলে সম্মিলিত ভাবে এই প্রহসনের নির্বাচনকে বর্জন করি।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এড হাসান পাটোয়ারী রিপন , আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডাঃ নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহ তথ্য ও গবেষনা সম্পাদক আকবর হোসেন, জিয়াউর রহমান দীপন, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, রাহুল হোসেন সাহেল, আজিজুল হোসেন আজিজ, বোরহান উদ্দিন , রাসেল আহমদ, বেলাল আহমদ , আব্দুর রাজ্জাক, শেখ সুজা, রাহাত আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও