editor
প্রকাশিত: 8:45 PM, January 18, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক রিনাত ফৌজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকার ২০১৪ সালে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করে।
তিনি, আরো বলেন, কমিশন গঠনের পরই নদী রক্ষায় নব্যতা, অবৈধ দখল ও দূষণ নিয়ে কাজ শুরু হয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন নদনদীর অবৈধ দখলমুক্ত ও খনন কাজ শুরু করা হয়েছে। মৌলভীবাজারের মনু নদীর বাঁধ বালুর বস্তার পরিবর্তে ব্লক দিয়ে কাজ শুরুর জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। হাকালুকি হাওরকে উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করাসহ স্থানীয় নদনদীর সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় হাকালুকি হাওরসহ বিভিন্ন নদনদীর সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও মমদুদ হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সিএনআরএসের তৌহিদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাকিব উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান স্থানীয় বিভিন্ন অংশীজনদের দেওয়া সুপারিশ বাস্তবায়ন হলে কুলাউড়ার জনগণ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপজেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাশেষে উপপরিচালক রিনাত ফৌজিয়া মনু নদী পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর