editor

প্রকাশিত: 12:17 PM, January 20, 2024

প্রতিমন্ত্রী শফিক চৌধুরীকে বিশ্বনাথবাসীর গণসংবর্ধনা

প্রতিমন্ত্রী শফিক চৌধুরীকে বিশ্বনাথবাসীর গণসংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে বিজয় নিশ্চিত হওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ডাক পান সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

শপথ গ্রহনের পর প্রথম সিলেট সফরে আসেন শফিকুর রহমান। এরিমধ্য তিনি দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হচ্ছেন নিজ আসন সহ বিভিন্ন স্থানে। স্বাধীনতার পর বিশ্বনাথে দ্বিতীয় মন্ত্রীত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভালবাসায় সংবর্ধিত হচ্ছেন তিনি। দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি স্বরূপ আওয়ামীলীগের সরকার তাঁকে প্রতিমন্ত্রীর পদে মনোনীত করায় দলীয় নীতি নির্ধারক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কার্পন্য করেননি বিশ্বনাথ ও ওসমানী নগরের রাজনৈতিক ও নেতাকর্মী সহ সাধারণ জনগন।

দীর্ঘদিন পর শফিক চৌধুরী মন্ত্রীত্ব পাওয়ায় বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরের প্রবাসী চত্বরে বিশাল গণসংবর্ধনার আয়োজন করে বিশ্বনাথ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক আহমদ এর পরিচালনায় হাজার হাজার দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে গণসংবর্ধনায় সংবর্ধিত হন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শফিক চৌধুরী সভাস্থলে উপস্থিত হলে ফুলেল শুভেচছা জানান উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন সংগঠন। নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া, নৌকার প্রতীক ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা বিনিময় এবং অভিনন্দন জানিয়ে বিভিন্ন দাবী উত্থাপন করে বক্তব্য রাখেন তারা।

বিকেলে শুরু হওয়া সভায় উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল সহকারে সমাবেশ স্থলে যোগদান করেন হাজার হাজার দলীয় নেতাকর্মী। এসময় যুবলীগ নেতা আল হেলালের নেতৃত্বে বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশে কয়েকশত কর্মী সমর্থক অংশ নেন। বিশ্বনাথ উপজেলার পাশাপাশি ওসমানী নগরের একাধিক নেতাকর্মী ও প্রবাসী নেতা অংশগ্রহণ করেন সভায়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুর রহমান চৌধুরী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি তাঁর বক্তব্যে বলেন আপনারা ৭ জানুয়ারি নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই। বিগত ১০ বছর আমরা বিশ্বনাথ-ওসমানীনগরবাসী উন্নয়ন বঞ্চিত ছিলাম। আমরা এখন আর উন্নয়ন বঞ্চিত থাকবো না। অতি দ্রুত দুই উপজেলার প্রতিটি রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রতিটি নাগরিককে আধুনিক, স্মার্ট ও আত্মনির্ভরশীল হতে হবে। সরকারও দেশের প্রত্যেক নাগরিককে স্মার্ট করে গড়ে তুলতে কাজ শুরু করেছে। সকলের চেষ্টা, সততা ও কর্মদক্ষতা এবং সরকারের সূদরপ্রসারী চিন্তাভাবনা এবং সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাবে ২০৪১ এর স্মার্ট বাংলাদেশের পথে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিক চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি আমাকে মানুষের সেবা করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালনে সচেষ্ট থাকব।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, মিসেস নাজনীন হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য এএইচএম ফিরোজ আলী।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী, ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, শেখ আজাদ, নেহারুন নেছা, লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মখলিছুর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, মখদ্দছ আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, যুক্তরাজ্যস্থ বামিংহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মজনু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন, গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়ন্ত আচার্য্য।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম শফিক চৌধুরী নিজ বাড়ি উপজেলার দশঘরের চান্দ্রভরাং গ্রামে যান। সেখানে বাইশঘর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তাঁর বাবা মায়ের কবর জিয়ারত করেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্য : স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্য : স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর