editor

প্রকাশিত: 9:31 PM, November 20, 2020

ইউরোপ-আমেরিকার চাইতেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো

ইউরোপ-আমেরিকার চাইতেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো

অনলাইন ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতিতে প্রমাণ হয়েছে আমেরিকা ও ইউরোপ থেকেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো। বাংলাদেশে যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, শুধুমাত্র ভালো চিকিৎসা ব্যবস্থার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে সেই পরিমাণ মানুষ মারা যাননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী পদক্ষেপ এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা দেশে করোনায় মৃত্যুহার কমাতে পেরেছি। তবে আগামীতে করোনার দ্বিতীয় ঢেউ থেকে নিজেদের রক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার মধ্যেও আমাদের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই। বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী, আড়াই মাস মানুষের বাড়ি বাড়ি চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয়া হয়েছে। ইউএনও, ডিসিসহ সরকারি কর্মকর্তারা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও  বলেন, যখন পরিবারের লোকজন কোনো করোনা রোগীর পাশে যাচ্ছেন না, জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ কর্মকর্তারা তাদের হাসপাতালে নিয়ে গেছেন। ডাক্তাররা রোগীদের চিকিৎসা করাচ্ছেন। এ চিত্র সমগ্র বাংলাদেশের।

তিনি বলেন, করোনার সময়ে একদিনের জন্যও চট্টগ্রাম বন্দর বন্ধ হয়নি। খাদ্য সরবরাহ চালু ছিল। এ সাহস আমরা পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তিনি সাহস না দিলে আমরা মুখ থুবড়ে পড়তাম।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন- সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুস সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সায়েম মো. তহিদুল্লাহ প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুটি পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করেন। শেষে তিনি প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার