editor

প্রকাশিত: 12:20 PM, January 20, 2024

এফবিএইচআরও এর বোর্ড পরিচালক হলেন ইউসুফ ইফতি

এফবিএইচআরও এর বোর্ড পরিচালক হলেন ইউসুফ ইফতি

উৎফল বড়ুয়া :: ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) এইচআর ফেডারেশন নামে পরিচিত। এটি বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন খাতে একটি অন্যতম শীর্ষ সংস্থা। সংস্থাটিকে বাংলাদেশের মানবসম্পদ কমিউনিটির প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। নীতিনির্ধারক এবং সচেতন সমাজের সবাইকে সাথে নিয়ে FBHRO বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য ব্যক্তিগত, সামাজিক এবং সরকারি খাতের মানবসম্পদ উন্নয়ন ইস্যুতে নেটওয়ার্কিং এবং ঐকমত্য তৈরির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

গত (১৮ জানুয়ারি) থেকে সংস্থাটিতে বোর্ড অব ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন প্রশিক্ষক জনাব ইউসুফ ইফতি।

১৮ জানুয়ারি ২০২৪ তারিখে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হলো এফবিএইচআরও এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং নতুন পরিচালকদের যোগদান উপলক্ষে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠান এবং ডিনার পার্টি।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ইউনিক গ্রুপের চেয়ারম্যান নূর আলী, গ্লোবাল টেলিভিশনের সিইও এবং ইডিটর-ইন-চিফ সাইয়েদ ইশতিয়াক রেজা, উত্তরা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইয়াসমিন আরা লেখা, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হক, এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর বিওটি উপদেষ্টা প্রফেসর আনম মেশকাত উদ্দিন যোগদান করেন। এতে এফবিএইচআরও এর বোর্ড মেম্বারসহ অনেক মানবসম্পদ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নতুন বছরের শুরুতে ইউসুফ ইফতি, ফিউচার আইকন, রওশান আলি বুলবুল, বাংলাদেশ গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ ও প্রফেসর শাহ আলম চৌধুরী, বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ এন্ড প্ল্যানিং – প্রতিষ্ঠানসমূহ এফবিএইচআরও তথা এইচআর ফেডারেশনের এর নতুন বোর্ড সদস্য হিসেবে যুক্ত হয়।

এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মোশারফ হোসেন সম্প্রতি ইন্ডিয়ার খ্যাতনামা ডিওয়াই পাতিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করায় তাকে সংবর্ধনা জ্ঞাপনপূর্বক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান আয়োজনে এইচআর ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন। সহযোগিতায় ছিলেন এফবিএইচআরও এর মহাসচিব প্রফেসর মাইনুদ্দিন চৌধুরি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচআর ফেডারেশনের অন্যতম বোর্ড পরিচালক ড. খাদিজা রহমান তানসী।

উল্লেখ্য ইউসুফ ইফতি পেশায় একজন সেলস লিডারশীপ ট্রেইনার এবং সিইও, ফিউচার আইকন। তিনি বর্তমানে পুত্রা বিজনেস স্কুল, পুত্রা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া তে প্রশিক্ষণের উপর পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য পড়াশোনা করছেন। তিনি পিএইচডি তে ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত আছেন। তিনি দীর্ঘ ১৫ বছর অপসোনিন ফার্মাতে সেলস বিভাগে কাজ করেছেন এবং পরে ম্যাকডোনাল্ড গ্রুপ এর সিএসআর প্রধান হিসেবে যোগদান করেন। তিনি ২১ বছরের প্রফেশনাল অভিজ্ঞতাসম্পন্ন একজন ট্যালেন্টেড মানুষ।

ইফতি একজন আধুনিক প্রশিক্ষক হিসেবে দেশে – বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। অক্টোবর ২০২৩ সালে আইএসটিডি কতৃক আয়োজিত এক ট্রেইনার প্রতিযোগিতায় তিনি দক্ষিণ এশিয়ার সেরা প্রশিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রশিক্ষন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় কর্পোরেট পেশাজীবীদের প্রশিক্ষণ করিয়েছেন। তিনি সেলস লিডারশীপ ট্রেইনার হিসেবে এখন পর্যন্ত প্রায় লক্ষাধীক বিক্রয় পেশাজীবীদেরকে ট্রেইনিং করিয়েছেন।

মি. ইফতি বলেন, ‘এফবিএইচআরও’ এর পরিচালক হিসেবে দেশের মানব সম্পদ উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকল নীতিনির্ধারক এবং সুশীল সমাজের সবাইকে নিয়ে একসাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।”

‘এফবিএইচআরও’-এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন বলেন, “ইফতি বাংলাদেশের ট্রেইনিং জগতের তথা দক্ষ মানব সম্পদ উন্নয়নের একজন পরিক্ষিত তরুণ প্রজন্মের লিডার। আমাদের বোর্ড পরিচালক হওয়ায় আমরা আনন্দিত। সে আমাদের সামনের পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।” ‘এফবিএইচআরও’-এর ভাইস-প্রেসিডেন্ট ড. ফরিদ এ. সোবহানী বলেন, “তার মত ভিশনারি এবং দক্ষ লিডার তথা আন্তর্জাতিক ভাবে ট্রেইনিং জগতের পরিচিত মুখ আমাদের বোর্ডে পেয়ে আমরা খুশি এবং আশা করছি তার অন্তর্ভুক্তি এফবিএইচআরও কে অবকাঠামোগতভাবে আরও শক্ত করবে।” ‘এফবিএইচআরও’র মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরি বলেন, আমি মনে করি এই সেক্টরে ইফতি-র মত তরুণ লিডার এই অর্গানাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইফতি স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং তরুণ প্রজন্মকে দক্ষতা বৃদ্ধিতে অনেক অবদান রাখতে পারবে।”

ইউসুফ ইফতি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি কর্পোরেট ট্রেইনিং ও কনসালট্যান্সি ফার্ম ফিউচার আইকনের স্বত্বাধিকারী। ফিউচার আইকন ২০১৬ সাল থেকে বাংলাদেশের কর্পোরেট প্রফেশনাল এবং তরুনদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। মি. ইফতি বাংলাদেশের মানুষ কে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। তিনি বলেন, “পজিটিভ চিন্তাভাবনা, বড়ো হওয়ার মানসিকতা, সঠিক পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ করলে এই দেশ কে পরিবর্তন করা সম্ভব।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভালো কাজ করার জন্য সবার আগে একজন মানবিক গুনাবলির মানুষ হতে হবে। পজিটিভ দৃষ্টি তে সমাজের নানান বিষয় দেখতে হবে। তথা নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে দেখলে হবে না। অন্যের দৃষ্টিতেও নিজেকে দেখতে হবে।”

ইফতি বলেন “ কর্পোরেট প্রফেশনালদের কে দক্ষ করে গড়ে তুলতে তথা তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে এবং যারা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। ফিউচার আইকন মানুষকে বাস্তব এবং হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করছে।” বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতি মাসে কমপক্ষে ১৫-২০ টি কর্পোরেট প্রশিক্ষণ এবং একটি করে পাবলিক ওয়ার্কশপের আয়োজন করছে।

ইউসুফ ইফতি-র আরেকটি পরিচয় হচ্ছে তিনি প্যারেন্টিং কোচেস এসোসিয়েশন অব বাংলাদেশ (পিকেব) এর প্রতিষ্ঠাতা এবং সহ সভাপতি।২০১৭ সাল থেকে পিকেব এর ব্যানারে ২০০ র অধিক মানুষ কে আন্তর্জাতিক প্যারেন্টিং কোচ তৈরি করেছেন এবং সেই সাথে ১,০০,০০০.০০ (এক লক্ষাধিক) এর অধিক বাবা-মা কে প্যারেন্টিং বিষয় নিয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন প্রকার ওয়ার্কশপ, সেমিনার, রেডিও প্রোগ্রাম সহ নানান অনুষ্ঠান আয়োজন করেছেন।

ইউসুফ ইফতি ভোলা জেলার সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চরছিফলি গ্রামের জনাব শাজাহান হাওলাদার এর মেজ সন্তান। ইফতি বিবাহিত জীবনের অর্ধাঙ্গিনী রুবাইয়াত জাহান লুবনা (প্যারেন্টিং কোচ) এবং তাদের দুই সন্তান যথা ফাইয়াজ বিন ইউসুফ (১২) এবং রেহেনুমা তাবাসসুম ইয়াশফা (৬)। বর্তমানে তিনি পরিবার সহ ঢাকা তে বসবাস করছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্য : স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্য : স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর