editor
প্রকাশিত: 4:55 PM, January 23, 2024
নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল এলাকায় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতের শুরু থেকেই আত্ম মানবতার সেবায় এগিয়ে আসুন এই স্লোগানকে সামনে রেখে নুর উদ্দিন ফাউন্ডেশন কাজীটুলা সিলেট এর আয়োজনে নগরীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ঘোপাল এলাকার সমাজসেবী আব্দুল মালেক, জামে মসজিদের পেশ ইমাম তাজুল ইসলাম, নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশনের সদস্য আনোয়ার হোসেন, সুমন বাহাদুর প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে বহু অসহায় ও নিম্নবিত্ত মানুষ। এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশন শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের মতো সমাজের সকল বিত্তবান সহ আমাদের সবাইকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট