editor

প্রকাশিত: 5:41 PM, January 23, 2024

হেপাটাইটিস বি বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও স্ক্রীনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

হেপাটাইটিস বি বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও স্ক্রীনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উৎফল বড়ুয়া :: বাংলাদেশ সুপ্রীম কোর্টের কনফারেন্স হলে হেপাটাইটিস বি বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার ও স্ক্রীনিং প্রোগ্রামের ২৩ জানুয়ারি (মঙ্গলবার) আয়োজন করা হয়। বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ফোরাম ফর দ্যা স্টাটি অব দ্যা লিভার বাংলাদেশ। এতে সার্বিক সহযোগীতা প্রদান করে ল্যাব সাইন্স ডায়াগনষ্টিক।

বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির জাস্টিস ওবায়দুল হাসানের সভাপত্তিতে সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ওইতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চার ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর আর স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

ডা. আকবর তার বক্তব্যে হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে ছড়ায় এবং ছড়ায় না, বাংলাদেশে এবং বৈশ্বিক প্রেক্ষোপটে ভাইরাসটির গুরুত্ব ইদ্যাদি তুলে ধরেন। হেপাটাইটিস বি শুধু বাংলাদেশেই না বরং পুরো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারন। অথচ সারা পৃথিবীর মত বাংলাদেশেও হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ মানুষই জানেন না তারা তাদের লিভারে এ ধরনের একটি ভাইরাসের ইনফেকশন বহন করে চলেছেন।

মাননীয় প্রধান বিচারপতি সেমিনারটি আয়োজনের জন্য ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার, বাংলাদেশ এবং এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে ধন্যবাদ জানান। তিতিন তার বক্তব্যে জানান যে মাননীয় বিচারকবৃন্দ তাদের পেশাগত ব্যস্ততার কারনে প্রায়শই নিজেদের শরীরের বিষয় মনোযোগী হতে পারেন না। এই প্রেক্ষাপটে এই ধরনের সেমিনার মাননীয় বিচারপতিবৃন্দ এবং তাদের পরিবারের সদস্য-সদস্যা এবং পাশাপাশি উচ্চ আদালতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহায়ক হবে। তিনি আশা প্রকশা করেন যে ফোরাম ফর দ্যা স্টাটি অব দ্যা লিভার, বাংলাদেশ ভবিষ্যতেও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে যৌথভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাপিলেট ও হাইকোর্ট ডিভিশনের প্রায় ৭০ জন মাননীয় বিচারপতি উপস্থিত ছিলেন।

উল্লেখ, এই স্ক্রীনিং প্রোগ্রামেয় দুই শতাধিক ব্যক্তির হেপাটাইটিস বি স্ক্রীনিং করা হয়। ইতিপূর্বেও বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ফোরাম ফর দ্যা স্টাটি অব দ্যা লিভার, বাংলাদেশ সুপ্রীম কোর্টে ফ্যাটি লিভারের উপর একই ধরনের সচেতনামূলক অনুষ্ঠান এবং স্ক্রীনিং প্রোগ্রামের আয়োজন করেছিল।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট