editor
প্রকাশিত: 8:43 PM, January 23, 2024
গোলাপগঞ্জের শরিফগঞ্জে মতবিনিময় করেছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস (ইউএসএ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে তিনি শরিফগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে স্থানীয় নুরহাজানপুর রাংজিউল জামেয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় এ মতিবিনময় করেন।
শরিফগঞ্জের ১নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হযরত আলীর সভাপতিত্বে এবং ডা. ইমরান আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফখরুদ্দিন বাবুল, রাংজিউল জামেয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ নজীব আল-আয়ূবী, হোসেন আহমেদ, সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পদাক নজরুল ইসলাম ছোটন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা আফজাল হুসেন ও ছাত্রলীগ নেতা সাহেদ আহমদ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চ থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনে। এ নির্বাচনে গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে লড়তে চান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস (ইউএসএ)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
এ লক্ষ্যে তিনি উপজেলাজুড়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই বিভিন্ন এলাকায় করছেন মতিবিনিময় ও উঠানবৈঠক। করছেন গণসংযোগ। এসব কর্মসূচি পালনকালে স্থানীয় জনতার ব্যাপক সাড়া পাচ্ছেন আওয়ামী লীগ নেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট