editor

প্রকাশিত: 1:27 PM, January 27, 2024

ভোটের পর আজ প্রথম সিলেটে মাঠে নামছে বিএনপি

ভোটের পর আজ প্রথম সিলেটে মাঠে নামছে বিএনপি

রাজনৈতিক মামলায় ঘরছাড়া সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের বেশিরভাগ নেতাকর্মী। কারাগারেও আছেন অনেকে। এই অবস্থায় কেন্দ্রের নির্দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ শনিবার (২৭ জানুয়ারি) প্রথম সিলেটে মাঠে নামছে বিএনপি। বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। ‘কোনঠাসা’ অবস্থায় আজ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ঘটানোই সিলেট বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনীতিসচেতনরা।

তবে সব ভয়কে জয় করে বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত হবেন বলে জানিয়েছে জেলা বিএনপি সূত্র।

জানা গেছে, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ রাজনৈতিক মামলায় সকল বন্দীদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলেল দাবিতে শনিবার বেলা ২টায় সিলেট মহানগরের রেজিস্ট্রি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির কালো পতাকা মিছিল বের হবে। এর আগে সেখানে সভা অনুষ্ঠিত হবে। মিছিলটি বন্দর-জিন্দাবাজার ঘুরে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হবে। পরে সেখানে অনুষ্ঠিত হবে আরেকটি সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

এছাড়া খালেদা জিয়ার দুই উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শনিবার সকালে বলেন- কোনো হামলা-মামলা বিএনপিকে দমাতে পারবে না। আজকের কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হবেন। দেশে গণতন্ত্র ফিরিয়েই ঘরে ফিরবে বিএনপি।

এদিকে, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (সুপারনিউমারারি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরাই পুলিশের কাজ। এটি মহামান্য আদালতের নির্দেশ। আজ যদি বিএনপির কর্মসূচিতেও কোনো ওয়ারেন্টভুক্ত আসামির উপস্থিতি ঘটে তবে তাকেও আমরা ধরবো।

উল্লেখ্য, নতুন দফায় গত বছরের ২৮ নভেম্বর থেকে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সিলেটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। কারাগারে বন্দী আছেন প্রায় ৩’শ জনের মত। আর ফেরারি জীবন যাবন করছেন বাদবাকিরা।

সবচেয়ে বেশি মামলা হয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। কারণ, বিএনপির ডাকে টানা দুই মাসের আন্দোলনে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই রাজপথে বেশি সক্রিয় ছিলেন। তবে এবার শুরু থেকেই মামলায় জর্জরিত নেতাকর্মীকে আইনি সহায়তা দিচ্ছে দলটির গঠিত ‘আইনি সহায়তা সেল’।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন