editor
প্রকাশিত: 11:19 AM, January 28, 2024
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর সায়েন্স এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে সেখানে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০ থেকে ৭০ জন পুলিশ সদস্য ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় নিউমার্কেট ও ধানমন্ডি থানার পাশাপাশি রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরাও। তারা পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও লেগুনা ভাঙচুর করা হয়। এ ছাড়া কয়েকজন আহত হন।
এস এ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন