editor

প্রকাশিত: 5:50 PM, February 14, 2024

পল্লীবন্ধু এরশাদ আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন : মহাসচিব কাজী মামুনুর রশীদ

পল্লীবন্ধু এরশাদ আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন : মহাসচিব কাজী মামুনুর রশীদ

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেছেন, সাবেক ৯ বছরের সফল রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন গ্রামবাংলার উন্নয়নের রূপকার হোসেইন মোহাম্মদ এরশাদ। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। তিনি আরো বলেন, দেশ এখন লুটপাটের রাজ্যে পরিণত হয়েছে। ভোট ছাড়াই সংসদে যাচ্ছেন অযোগ্য ব্যাক্তিরা। এরা কাউকে সেবা দেয় না। জনগণের কাছে এদের কোনো দায়বদ্ধতা নেই। তিনি জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টি থেকে বিতারিত করার আহ্বান জানিয়ে বলেন, পল্লীবন্ধুর হাতে গড়া জাতীয় পার্টি আগামীতে রওশন এরশাদ ও সাদ এরশাদের নেতৃত্বে দেশ পরিচালনা করবে। জাতীয় পার্টি দেশের গণতন্ত্রকে হত্যা করতে দেবে না। তিনি পার্টির শৃংঙ্খলা রক্ষা করে জাতীয় পার্টির অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

তিনি বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য বর্ধিত সভা ও ৯ মার্চের কাউন্সিল সফলের জন্য সিলেট বিভাগের জাতীয় পার্টির এরশাদ প্রেমিক নেতাকর্মীদের উপস্থিত থাকা ও সফল করার আহ্বান জানান।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন-পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের পুত্র ও সাবেক সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক এমপি এম গোফরান, উপদেষ্টা এম এ কুদ্দুস খান, পার্টির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, উপদেষ্টা আমানত হোসেন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক নেতা এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির, কেন্দ্রীয় নেতা পীরজাদা জুবায়ের আহমেদ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিয়ন, এরফান উদ্দিন, সিরাজুল ইসলাম, সাহেদ কাদরী, মাসুদ হাসান।

সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক এডভোকেট কবির আহমদ ও জাপা নেতা সৈয়দ আহমদ আলীর যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক এডভোকেট এডভোকেট আবু সালেহ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিশ^নাথ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আহমদ মিয়া, সাধারণ সম্পাদক একে এম দুলাল, গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক সরকার, সিলেট জেলা ছাত্র সমাজের সভাপতি বিশ^ রবি দাস, মহানগর শাখার সভাপতি মোজ্জামেল হোসেন বাদশা সহ মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন