editor
প্রকাশিত: 2:03 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডি অভিযান শুরু হয়েছে অনেক আগেই। সেখানে তার অভিনয় প্রশংসিতও হয়েছে।করোনার এ কঠিন সময়ের মধ্যেই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন হলিউড ছবি ‘উই ক্যান বি হিরোস’। প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ছবির টিজার প্রকাশ পেয়েছে। এতে প্রিয়াঙ্কার ঝলমলে উপস্থিতি দেখে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।নেটফ্লিক্স প্রযোজিত এ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম দিনে। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা জানান, ‘শুটিংয়ের সেরা মুহূর্ত কাটিয়েছি এ ছবি করার সময়। রবার্ট রজার্স এবং বাচ্চাদের সঙ্গে কাটানো সময়গুলো ছিল অনবদ্য। তাই আমি বলব সামনের বছর দারুণ কিছু অপেক্ষা করছে আমার জন্য। আশা করছি নতুন বছরে নতুন সূচনা হবে।’‘উই ক্যান বি হিরোস’ নব্বই দশকের সাড়া জাগানো ছবি শার্কবয় এবং লাভা গার্লের সিক্যুয়াল। এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক রবার্ট রজার্স নিজেই। এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে হলিউডে কিয়ানু রিভসের ‘ম্যাট্রিক্স-৪’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তার অভিনীত বলিউডের রামিন বাহরানি পরিচালিত ‘হোয়াইট টাইগার’ ছবিটিও মুক্তির প্রহর গুনছে।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি