editor
প্রকাশিত: 11:23 PM, March 22, 2024
অনলাইন ডেস্ক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বিগত কয়েক বছর যাবৎ দেশে অপরাজনীতি, জালভোট কালচার, জবাবদিহিতা এবং একদলীয় পদ্ধতির শাসন প্রতিষ্ঠার কারণে দেশের ও জনগণের সমস্যা সমাধান বা দেখার কেউ নেই। সরকার ব্যস্ত শুধু ক্ষমতা ধরে রাখতে। ফলে দেশ ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
শুক্রবার রাজধানীর মগবাজারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অঙ্গসংগঠন গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
অলি আহমদ বলেন, পৃথিবীর সর্বমোট ১৪৩টি দেশে জরিপ করা হয়েছে। তাও আবার জাতিসংঘের তত্ত্বাবধানে। তারা সুখী দেশের তালিকা প্রকাশ করেছেন। এতে বাংলাদেশের অবস্থান ১২৯তম। যা গত বছর ছিল ১১৮তম। এতেই বোঝা যায় বর্তমান সরকার পর্যায়ক্রমে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে চারদিকে যুদ্ধের দামামা বাজছে। সবকিছুর মূল্য ৫ থেকে ৭ গুণ বেশি।
বিভিন্ন খাদ্য দ্রব্যের সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে আরও প্রকট আকার ধারণ করার সম্ভাবনা খুবই বেশি। ঐ সময় বর্তমান সরকারের অবস্থা কি হতে পারে। সুতরাং এখনো সময় হাতে আছে, মনে রাখতে হবে আমরা কেউ চিরদিন বেঁচে থাকার ভিসা নিয়ে পৃথিবীতে আসি নাই। ফিরে যেতে হবে। নতুন প্রজন্মের আগমন ঘটবে, তাদেরকে আমরা কি ধরণের বাংলাদেশ দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার, হাইওয়ে আর পদ্মা সেতু খেয়ে কি জীবন রক্ষা পাবে। প্রয়োজন চরম আত্মত্যাগ।
তিনি বলেন, একজন রাজনীতিবিদকে লোভ ও লালসা ঊর্ধ্বে উঠতে হবে। হারাম রোজগার থেকে বিরত থাকতে হবে। ন্যায় পরায়ণ হতে হবে। ন্যায় বিচারক হতে হবে। কারো প্রতি কোন বৈষম্য করবে না, মানুষকে কষ্ট দেবেন না। সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করবে, দেশ প্রেমিক হতে হবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। মিথ্যা কথা বলা বা মিথ্যার আশ্রয় নেয়া থেকে বিরত থাকতে হবে। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। বিনয়ী হতে হবে, সমাজে একে অপরের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। নিজের বিবেকের কাছে সকলকে জবাবদিহি করতে হবে। সমাজে মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে। সত্যের পথে থাকতে হবে। কঠোর হস্তে দুষ্টের দমন করতে হবে।
কর্নেল অলি বলেন, জনগণের মতামত জানানোর উৎকৃষ্ট পন্থা হচ্ছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সত্য গুলি অনুধাবন করে অনতিবিলম্বে নতুনভাবে সকলের নিকট গ্রহণযোগ্য পন্থায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করে জাতিকে সঠিক পথে চলার পথ সুগম করবেন।
গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের সদস্য সচিব কাশেম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এড. এসএম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এড. আবুল হাসেম, প্রচার সম্পাদক এড. মফিজুল ইসলাম নিলু প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী