editor
প্রকাশিত: 5:34 PM, March 31, 2024
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: মাঈনুল ইসলাম খান নিখিলের নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ রমজানের শুরু থেকেই রোজাদারদের মাঝে ইফতার, সেহরি ও ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে সিলেট মহানগর যুবলীগ।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। পবিত্র এ মাসে আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই মাসটিতে অসহায় ও সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরও একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির নেতৃত্বে রোববার (৩১ মার্চ) নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অসহায়, ছিন্নমূল, রোজাদারদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি সৈয়দ গুলজার আহমদ, রাহেল আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমদ, আনিসুর রহমান তিতাস, মনসুর হাসান চৌধুরী সুমন, আমিনুল ইসলাম আমিন, এমদাদুল হক উবেদ, শিপন খান, লন্টু গুপ, হোসেন আহমদ, সাকিল আহমদ, ইশরাক আহমদ, শামিম আহমদ, সজিব আহমদ প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী