editor
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪
আফজল-ফয়ছল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপহার ৬০০ (ছয়শত) অসহায় দুস্থ পরিবারের মধ্যে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হায়েছে। আজ ৫ এপ্রিল রোজ শুক্রবার বেলা ২টার সময় সিলেট নগরী পাঠানটুলায় এলাকায় একটি কমিনিউটি সেন্টারে ঈদের উপহার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। আফজল ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি জুনেল আহমদ এর সভাপতিত্বে ও ট্রাস্টের সম্মানিত সদস্য যুবনেতা মো: সফায়ত খানের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি আফজল-ফয়ছল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর প্রশংসা করেন এবং পবিত্র রমজান মাসে ঈদ কে সামনে রেখে আর্তমানবতার সেবায় সমাজের বিত্তশালিদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগ এর সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব আফজল ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্মানিত উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান রাজা, বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট এন্ড রিজোনাল হেড দেবজ্যোতি মজুমদার রতন, কমিউনিটি পুলিশিং জালালাবাদ থানার সভাপতি মকবুল হোসেন খান, ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক আজিজ খান সজিব।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাছুম আহমদ, আজাদ হোসেন, মাসুদ করিম, নুরুল ইসলাম নূর, আবু মুক্তাকিম মিতুল, সাহেদ আহমদ, মাওলানা বদরুল ইসলাম, গোলাম মোস্তফা, বশির খান লাল, আবু জাফর সুজন, মো রেজাউল কবির, রাশেদুজ্জামান রাশেদ, আকমল খান, রাসেল আহমদ, নাসের আহমদ রাশেদ, জাহেদ আহমদ জাকু, বিষ্ণু পদ ঘোষ, রাসেল আহমদ খান, মাসুক আহমদ, কামরুল ইসলাম, নিখিল দে, রাকিব খান, ইরফান ইসলাম ইলিন, আরমান খান রিফাত, নাহিয়ান আদনান খান আরাফাত, মোতালিব মিয়া প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন শাহ কুতুব জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ মনির উদ্দিন। দোয়া পরিচালনা করেন পাঠানটুলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ,। অনুষ্ঠান শেষে সিলেট সিটিকে হকার্স মুক্ত করে সিলেটকে পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ায় মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড জনাব দেবজ্যোতি মজুমদার রতন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন।
4 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬