admin
প্রকাশিত: 1:39 PM, November 24, 2020
সে কেবলই একজন সাধারণ মানুষ
এফ এইচ ফারহান
বিদেশের মাটিতে যেখানে লোকজন রাস্তায় থু থু ফেলার সাহস পায় না, নিজ মাতৃভূমিতে ঐ মানুষগুলিরই কি হয়ে যায়- রাষ্ট্রপতি আব্দুল হামিদের এমন বক্তব্য আপনার মনে সাময়িক স্পন্দন সৃষ্টি করলেও সময়ের সাথে আপনার চোখে মুখেই আমি গুরুত্বহীনতার ছাপ দেখতে পাই। সিলেটের সময় মিডিয়ার জিন্দাবাজারস্থ কার্যালয় থেকে অফিসের কাজ শেষে রাত্রি ১০টার পর বের হলেই সিটি কর্পোরেশন নিযুক্ত কয়েকজন ব্যক্তিকে প্রতিদিনই রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। আমি কিংবা আপনি রাস্তাঘাটে বাদাম খেয়ে বাদাম কিংবা কলার যে খোসাটা নির্ধারিত ডাস্টবিনে না ফেলে খোলা স্থানে রেখে দেই, সেটিও তাদেরকে পরিষ্কার করতে হয়। মুখের ব্যায়ামের জন্য চুইংগাম চিবিয়ে যে অবশিষ্টাংশ রাস্তার পাশের দেয়ালে চুপসে রাখি, সেটাও ঐ জায়গা থেকে নিজ হাতে সরিয়ে নির্দিষ্ট স্থানে ফেলা তার দায়িত্ব। কোনো মেহমান আপনার ঘরে এসে যদি খাবার দ্রব্যের অবশিষ্টাংশ আপনার ড্রোয়িং রুমে সংক্ষরণ করে, ঠিক ঐ মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? অনুভূতি যদি ভালো হয় সেক্ষেত্রে পানি খেয়ে খালি বোতল যেখানে সেখানে ফেলে দেয়া আপনার জন্য যৌক্তিক। অনুরূপ স্থলে আপনার অনুভূতি যদি নেতিবাচক হয়, সেক্ষেত্রে বাদাম কিংবা কলা খেয়ে সেটির খোসা যত্রতত্র ফেলা দেয়া আপনার ব্যক্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ। সবশেষে আপনি যদি পরিত্যক্ত দ্রব্যাদি রাস্তাঘাটে ফেলে নিজেকে বীর পুরুষ ভাবেন, তখন এই লিখনীটি আপনার জন্য নয়। কেননা আপনি শুধুমাত্রই একজন বীরপুরুষ। আর যত্রতত্র আপনার ফেলে দেয়া কাগজ, কলা কিংবা বাদামের খোসা যে নিজের দায়িত্ব ভেবে নির্ধারিত স্থানে তুলে রাখলো- সে কেবলই একজন সাধারণ মানুষ।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি