editor
প্রকাশিত: 5:52 PM, April 9, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্ষমতাশীন দল লাগামহীন লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে আয়েশি জীবনযাপন করছে। আর দেশের মানুষ কালবৈশাখী ঝড়ে চালচুলোহীন হয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। কিন্তু এসব চালচুলোহীন মানুষের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। জনগনের ভোটে যারা নির্বাচিত হয়নি তাদের জনগনের প্রতি কোন দায়বদ্ধতা থাকার করা নয়। বিএনপির জনগনের দল, তাই সকল দুর্যোগ-দুর্ভোগে জনগনের পাশে দাঁড়ায়। আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করছি। এই সরকার জনগনের সরকার নয়, তাই ফ্যাসিবাদের পতনের একদফা আন্দোলনের প্রয়োজনীয়তা জনগন উপলব্দি করতে পারছেন।
মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের ঘোষগাঁও মাদ্রাসা প্রাঙ্গণে সিলেটে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মসিকুর রহমান মহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশবাসী যেকোন দুর্যোগময় সময়ে বিএনপি অতীতেও সব সময় পাশে ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু ক্ষমতাশীন দল জনগনের দ্বার ধারেনা। কারন ক্ষমতা দখল করে থাকার কারনে জনগন আর তাদের প্রয়োজন নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। অচিরেই চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্র পুণপ্রতিষ্ঠা করে, মানুষের ভোটাধিকার নিশ্চিত পুণঃপ্রতিষ্ঠা করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ চেয়ারম্যান, কোহিনুর আহমদ ও এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপি নেতা অজি মোহাম্মদ কাওছার প্রমূখ।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী