editor
প্রকাশিত: 2:20 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
তিনি সুন্দরী, সুদক্ষ অভিনেত্রী, চৌকস…আবার বিতর্কিতও । একাধইকবার প্রকাশ্যে নিজের মতামত জানিয়ে সমালোচিত হয়েছেন টলিউডের জনপ্রিয়অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু তাতে অবশ্য খুব একটা যায় আসে না শ্রী’র। তিনি নিজের মতো। একাধিক বিতর্ক, সমালোচনার পরেও নিজের মতামত স্পট ভাবে জানাতেই ভালোবাসেন অভিনেত্রী।যেমন এ বারও প্রাক্তন স্বামী, অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রকাশ্যেই । বহু বছর আগে শ্রীলেখার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। চারিদিকে হাজার গুণমুগ্ধের ভিড় থাকলেও আর কোনও সম্পর্কে বাধা পড়তে দেখা যায়নি শ্রীলেখাকে। কিন্তু কেন? ইচ্ছা করলেই তো আরও একটা বিয়ে করতে পারতেন। সে রাস্তায় পা দেননি তিনি।নিজেই জানালেন সেই কারণ। গত ২০ নভেম্বর ছিল শ্রীলেখার বিয়ের তারিখ। ১৭ বছর আগে এই দিনটাতেই পরিচালক শিলাদিত্য সান্যালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। যদিও ২০১৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু বিচ্ছেদ মানেই তিক্ততা নয়, সেটা আরও একবার দেখালেন শ্রী । প্রাক্তনের সঙ্গে এখনও সুসম্পর্ক রয়েছে তাঁর।তাই তো নিজেদের বিয়ের দু’টি ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, আজ হতেই পারত আমাদের ১৭তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার প্রাক্তন? তাই তো আর সেভাবে কাউকে মনে ধরল না। স্যাড ইমোজি কিংবা শুভ বিবাহবার্ষিকী লিখলে তখনই আনফ্রেন্ড করা হবে।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি