editor
প্রকাশিত: 3:06 PM, May 2, 2024
সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আঞ্জুমানে আল-ইসলাহ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজ ক্বারী মাওলানা ইসলাম উদ্দিন। বুধবার (১ মে) বিকেলে পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় তিনি বিশ্বনাথ উপজেলাকে অনিয়ম-দূর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক একটি সুন্দর উপজেলা গড়তে ৮মে নির্বাচনে ‘বই’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে সকলের প্রতি অনুরোধ জানান।
ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বলেন, আমার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও মানুষের কল্যাণ। মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা’সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথকে অনিয়ম-দূর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক উপজেলায় পরিণত করতে পারবো বলে আমি আশাবাদী।
তিনি বলেন, বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত একটি শান্তি প্রিয় উপজেলা। দেশ-বিদেশে বিশ্বনাথ উপজেলার অনেক সুনাম রয়েছে। তবে দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছেন। সঠিক পরিকল্পনার অভাবে হচ্ছে না জনগনের কাঙ্খিত উন্নয়ন। আমাকে উপজেলার সম্মানিত জনসাধারণ ‘বই’ প্রতীকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলে, উপজেলায় পরিবর্তন আসবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে সকল কিছু করা সম্ভব,এটি আমি বিশ্বাস করি। মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার উপজেলাকে একটি আধুনিক বাসযোগ্য উপজেলা পরিষদের রূপ দিতে চাই। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মানের একজন কারিগর আমিও হতে চাই।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আখতার আলী, পৌর আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, পৌর আঞ্জুমানে আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক শেখ মো. শাহজাহান, বই প্রতীকের সমর্থক মো. আহসান মাহমুদ, আব্দুস সালাম শিবলী, আজাদুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী