editor

প্রকাশিত: 12:35 PM, May 5, 2024

আদিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করবো : এড. রনজিত সরকার এমপি

আদিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করবো : এড. রনজিত সরকার এমপি

সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি দেশে অসংখ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার আদিবাসীসহ সব সম্প্রদায়ের নিজস্ব আচার-অনুষ্ঠান, সংস্কৃতি ও তাদের জীবন-মান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি দেখেছি মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলো এখনো উন্নয়ন বঞ্চিত রয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় আমি আপানাদের রাস্তাঘাট, শিক্ষা-সংস্কৃতি ও সর্বোপরি জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো।

শনিবার বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া হরি মন্দিরে হাজং সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় এমপি রনজিত চন্দ্র সরকার গিলাগড়া হরি মন্দির উন্নয়ন কাজের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এসময় হাজং আদিবাসীদের দাবির প্রেক্ষিতে বর্ষায় তলিয়ে যাওয়া একটি সড়ক নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন তিনি।

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার’র সভাপতিত্বে ও আশুতোষ হাজং’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু, সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, প্রভাকর তালুকদার পান্না, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী