editor
প্রকাশিত: 9:54 PM, May 18, 2024
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জাতি আজ মুক্তির প্রহর গুণছে। ফ্যাসিবাদী ডামি সরকার দেশকে নিরব দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন ব্যাংকে গিয়ে নিজের টাকাও তুলতে পারছেনা। বাকশালী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে জাতীয়তাবাদী শক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তৃনমূল যুবদলকে শক্তিশালী করে গড়ে তোলার বিকল্প নেই।
তিনি শনিবার বিকেলে সিলেট মহানগর আওতাধীন নবগঠিত ৩৬নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। যুবদল নেতা সাবেক মেম্বার কাছা মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা হোসেন আহমদের পরিচালনায় স্থানীয় বালুচর নতুন বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, কল্ল্যোল জ্যোতি বিশ্বাস জয়, এনামুল হক চৌধুরী শামীম।
প্রধান বক্তার বক্তব্যে মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, যুবদল হচ্ছে জাতীয়তাবাদী শক্তির প্রাণ। দেশ জাতির যেকোন ক্রান্তিলগ্নে যুবদলের গৌরবোজ্জল ভুমিকা রয়েছে। এবারও আওয়ামী বাকশালীদের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে যুবদলকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তৃনমূল যুবদলকে শক্তিশালী করার মাধ্যমে বাকশালী সরকারের পতন আন্দোলনকে তরান্বিত করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদল নেতা পানেশ দে, মলয় লাল ধর, এম এ সালাম, শামীম রেজা, শাহেল রহমান, ইকবাল হোসেন গেদু, রিয়াদ আহমদ, হাসান আহমদ রুমেল, আব্দুল আলীম, বাবলা আহমদ, পারভেজ আহমদ, রাসেদ আহমদ, সুমন আহমদ ও ফলিক হোসেন প্রমূখ।
সভায় নবগঠিত ৩৬নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। স্বল্প সময়ের মধ্যে ত্যাগী ও রাজপথের সক্রিয় নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের উপর জোর দেয়া হয়।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার