editor
প্রকাশিত: 5:01 PM, May 19, 2024
পাকিস্তানের জনপ্রিয় শিশু কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সিরাজ তার ‘শেষ’ ভ্লগ শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় জানিয়েছেন। গত ১৫ মে নিজের ইউটিউব চ্যানেলে ১১ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন সিরাজ। যেই ভিডিওকে নিজের চ্যানেলের ‘শেষ ভ্লগ’ বলে মন্তব্য করেছেন তিনি।
সিরাজ জানান, তিনি আর ভিডিও নিয়ে হাজির হচ্ছে না। তার বাবা তাকে ভ্লগিং ছেড়ে পড়ালেখায় মনোযোগী হতে বলেছেন।
ভিডিওতে ছোট বোন মুসকানকে সঙ্গে নিয়ে সিরাজ বলেন, ‘আমি আজ থেকে আর কোনো ভ্লগ বানাবো না। আমার আব্বু বলেছেন, কিছুদিন পড়ালেখা করো। ভিডিও বানানোর প্রয়োজন নেই। কিন্তু আমার ভিডিও বানানোর খুব শখ। তাই আজকে শেষ ভ্লগ নিয়ে এসেছি।’
মোহাম্মদ সিরাজের বর্তমান বয়স সাত বছর। অথচ এই বয়সে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের খাপলু গ্রামে তার জন্ম।
ইউটিউব চ্যানেল ‘সিরাজি ভিলেজ ভ্লগস’র মাধ্যমে গ্রামের দৈনন্দিন জীবনের নানা বিষয় সুন্দরভাবে নিজ ভাষায় সহজভাবে উপস্থাপন করে সিরাজ। ভিডিওতে ছোট্ট বোন মুসকানের সঙ্গে খুনসুটিও করতে দেখা যায় তাকে।
সহজ-সরল উপস্থাপনার মাধ্যমে সিরাজ নিজ দেশের বাইরেও জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে তার অগণিত অনুরাগী আছে। নিয়মিত তারা এ ক্ষুদে ভ্লগারের ভিডিও দেখেন।
নিজের শেষ ভিডিওতেও সিরাজ পুরো গ্রাম ঘুরে দেখিয়েছে। এমনকি একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গেও কথা বলতে দেখা গেছে। যিনি নিয়মিত ভিডিও চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাকে।
ছোট বোন মুসকানের সঙ্গেও খুনসুটি করতে দেখা গেছে সিরাজকে। তবে শেষ মুহূর্তে কান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিতে দেখা যায় তাকে। যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়।
প্রসঙ্গত, ২০২২ সালে ইউটিউবে যাত্রা শুরু করে সিরাজ। সফল হতে খুব বেশি সময় লাগেনি তার। খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যান। দেখা যাক, ভক্তদের ডাকে আবারও তাদের মাঝে ফিরে আসেন কি না নতুনভাবে।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের