editor
প্রকাশিত: 1:15 PM, May 20, 2024
টিভি নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। গত কয়েক বছরে অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ফারহান।
প্রতিটি নাটক নিজেকে বদলেছেন। নিজেকে ও নিজের অভিনয়কে নিয়ে কাটাছেড়া করেছেন তিনি। এর ফল স্বরূপ ফারহানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক রেকর্ড। এখন পর্যন্ত তার অভিনীত ১০৪টি নাটকের প্রতিটির গড় ভিউ এক কোটির ওপরে। এই কৃতিত্বে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ফারহান।
১০৪টি নাটকে এক কোটির বেশি করে ভিউস প্রসঙ্গে ফারহান বলেন, এ কৃতিত্ব আমার নয়, আমার দর্শকের এবং প্রতিটা সঙ্গে যুক্ত থাকা সবার। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না। এজন্য আমার সব ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের। তবে একটা নাটক যতবেশি দেখবে, ততবেশি ভিউস হবে। সেই কাজ সংশ্লিষ্ট সবার ভালো লাগবে। অনুভব হবে, কাজটা এতো এতো মানুষ দেখছে।
তিনি আরও বলেন, তবে সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো এটা বিচারের মানদণ্ড না। ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি দর্শকদেরকে ভালো কাজ উপহার দেওয়ার। একজন শিল্পীর একটা কাজের পেছনে অনেক শ্রম, সাধনা জড়িত থাকে। আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে, ভালোবাসা প্রকাশ করতে তখন সব কষ্ট দূর হয়ে যায়। আমরা তো দর্শকদের জন্য কাজ করি। দর্শকের সাপোর্ট না থাকলে আজকে আমি ফারহান হতে পারতাম না। তাই আমি কাজের ক্ষেত্রে দর্শকদের চাওয়াকে সবসময় মূল্যায়ন করি।
ফারহান অভিনীত ভুলনা আমায়, পারব না ভুলতে তোকে, মাই ডিয়ার লিডার, শুধু তোমার জন্য, আমার হয়ে থেকো, একবার বলো ভালোবাসি, সেই তুমি, ওয়েডিং ক্রাশ, সুইট প্রবলেম, লাফাঙ্গা, কলিজার আধখান, তুই আমারই, নিউলি ম্যারিড এ নাটকগুলো কোটি ভিউয়ের তালিকায় শীর্ষ রয়েছে।
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেটে শারদীয় দুর্গাপূজোর মহা অষ্টমীর দিনে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবীর শুদ্ধ বালিকা মাতৃরুপি প্রতিমূর্ত্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের