editor

প্রকাশিত: 7:21 PM, May 26, 2024

এ দেশে এখন কেউ আর নিরাপদ নয়, বিচার চলছে শুধু বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর: জাকির

সিলেটে কারামুক্ত যুবদল নেতা কর্মীদের সংবর্ধনা প্রদান

এ দেশে এখন কেউ আর নিরাপদ নয়, বিচার চলছে শুধু বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর: জাকির

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী বলেছেন, এ দেশে এখন কেউ আর নিরাপদ নয়। ব্যাংক থেকে শুরু করে তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত কোথাও নেই কোনো নিরাপত্তা। বিচার চলছে শুধু বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল বিধায় হাজার চেষ্টা করেও দলকে ভাঙতে পারে নাই। তিনি বলেন, মানুষের অধিকার আজ লুন্ঠিত। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম চলবেই। কারণ বিএনপিই দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। এজন্যই চলমান আন্দোলনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। প্রত্যেকে হাতে হাত মিলিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি রোববার (২৬ মে) নগরীর দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে কারামুক্ত নেতাকর্মীদের জন্য সিলেট মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংবর্ধিত কারামুক্ত নেতৃবৃন্দরা হলেন, ওসমান গনি, আব্দুল্লাহ শফি সাইদ (সাহেদ), কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোস্তফা আহমেদ ইসহাক, লায়েক আহমদ, শেখ সিদ্দিক পারভেজ, শেখ মোহাম্মদ শরিফ, মো. আলী ইসলাম, মো. সুহেল মিয়া, রাসেল আহমদ, আফজল হোসেন, এনামুল কবির এনাম, আব্দুল মান্নান, নুরুজ্জামান, সৈয়দ মুহিম আজাদ, কাউসার আহমদ জুম্মান। রিয়াজ আহমদ, বাবলা আহমদ।

এসময় গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নিহত জিলু আহমদ দিলুর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক তৌহিদুল হাসান রিয়ন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তোফাজ্জল হোসেন বেলাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মকসুদুল করিম নোহেল, উসমান গনি, এনামুল হক চৌধুরী শামিম, ইসহাক আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার