editor

প্রকাশিত: 8:12 PM, May 29, 2024

গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রের বিজয় ঠেকানো যাবেনা: নাসিম হোসাইন

সিলেটে যুবদলের উদ্যোগে আইন সহায়তা সেলের আইনজীবীদের সংবর্ধনা

গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রের বিজয় ঠেকানো যাবেনা: নাসিম হোসাইন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ইতিহাস স্বাক্ষী হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রের বিজয় ঠেকানো যায়না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বাকশাল কায়েম করার স্বপ্ন এদেশে কখনো পূরণ হবেনা। গত ১৮ বছর ধরে বিএনপির উপর সীমাহিন জুলুম নিপীড়ন চালানো হচ্ছে। হাজার হাজার মামলায় লাখ লাখ নেতাকর্মী আসামী। কিন্তু এর পরও বিএনপিকে দমানো যায়নি। শহীদ জিয়া প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তির সংগ্রাম চলছে চলবে। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে আমাদের পথচলা অব্যাহত থাকবে। এক্ষেত্রে জাতীয়তাবাদী আদর্শের সকল স্তরের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বিগত সময়ে জাতীয়তাবাদী আদর্শের আইনজীবীদের ভুমিকা নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বুধবার বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জেলা-মহানগর বিএনপির আইন সহায়তা সেলের আইনজীবীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

বিশেষ অতিথির বক্তব্যে আইন সহায়তা সেলের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ইতিহাস স্বাক্ষী আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে চলেনা। আওয়ামী লীগ যখনই ক্ষমতা গিয়েছে তখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে। এদেশে গণতন্ত্র হত্যাকারীদের শেষ পরিনতি ভালো হয়নি। আওয়ামী বাকশালীদেরকেও কঠোর পরিনতি বরণ করতে হবে। তিনি নেতা কর্মীদের উদ্দ্যেশ্যে বলেন ত্যাগী ও নির্যাতিত নেতা ও কর্মীদের পাশে জাতীয়তাবাদী আইন সেলের আইনজীবীগণ অতীতের ন্যায় ভবিষ্যতে ও পাশে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জাতি মুক্তির প্রতিক্ষায় প্রহর গুণছে। ডামি সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। র্দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। নিত্যপণ্যের উর্ধ্বগতিতে জনজীবন থমকে আছে। এই সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জনতার মুক্তি সম্ভব নয়।

অন্যান্য বক্তারা আইন সহায়তা সেলকে একটি যুগান্তকারী হিসাবে উল্লেখ্ করে সারা বাংলাদেশের মধ্যে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেনএবং এই সেলের সকল আইনজীবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিলেট জেলা ও মহানগর বিএনপির আইন সহায়তা সেলের সংবর্ধনা প্রাপ্ত আইনজীবী নেতৃবৃন্দ হলেন- এডভোকেট আল আসলাম মোমিন, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট মোঃ এজাজ উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ ও এডভোকেট মোঃ আব্দুল হাই রাজন। অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্ত আইনজীবীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাতিহ্য সংসদ কেমুসাসের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন ও ইসহাক আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার