editor

প্রকাশিত: 7:28 PM, May 30, 2024

দ্রুত পানিবন্দি মানুষদের উদ্ধারের ব্যবস্থা করুন : কাইয়ুম চৌধুরী

জৈন্তাপুরে বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ

দ্রুত পানিবন্দি মানুষদের উদ্ধারের ব্যবস্থা করুন : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাটে উজান থেকে আসা  ঢলে হঠাৎ করেই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শত শত মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। কিন্ত সরকার তাদেরকে উদ্ধার করার কোন ব্যবস্থা নিচ্ছে না। বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় আমরা বার বার  সুরমা-কুশিয়ার নদী সহ সকল নদ নদী খনন করার জন্য দাবি জানিয়েছিলাম। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানিয়েছিলাম। কিন্তু সরকার এতে কর্ণপাত করেনি। আমাদের পাশ্ববর্তী দেশ টিপাইমুখ বাঁধ সহ বিভিন্ন বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে আমাদের ন্যায্য হিসার পানি বন্ধ করে দেয়, যার ফলে দেশের কৃষি খাত মারাত্মক বিপর্যস্ত হয়। আর বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশকে বাসিয়ে দেয়। বন্যার পানিতে আটকে থাকা মানুষদেরকে দ্রুত উদ্ধার করার ব্যাবস্থা নিন, সিলেটের প্লাবিত এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষনা করুন। সরকার পানিবন্ধি মানুষের পাশে বেই, কিন্তু  বিএনপি অতিতেও বন্যার্থদের পাশে ছিল, এখনও আছে। বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে পানিবন্ধি মানুষদের উদ্ধারে কাজ শুরু করে দিয়েছেন। পাশাপাশি সকল প্লাবিত এলাকায় বানবাসি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। বিএনপি জনগনের দল, আমরা যেকোন দুর্যোগে সব সময় জনগনের পাশে থাকি।

বৃহস্পতিবার বিকেলে আকষ্মিক বন্যায় প্লাবিত জৈন্তাপুর উপজেলার বন্যা পরিস্থিতি ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় বানবাসি মানুষদের মাঝে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, গত দুই দিনে হঠাৎ করেই টানা বর্ষন আর পাশ্ববর্তী দেশ থেকে আসা ঢলে উত্তর সিলেট প্লাবিত হয়ে গেছে। এসব এলাকার মানুষ নিজেদেরে গবাদি পশু সহ পানিবদ্ধ হয়ে পড়েছে। বার বার উদ্ধারে জন্য সরকারের সহায়তা চেয়েও পাচ্ছে না। মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই ডামি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বিধায় জনগনের প্রতি তাদের কোন দায় নেই। বিএনপি জনগনের দল, তাই অতিতের মতো বিএনপিই বন্যার্তদের পাশে আছে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জেলা বিএনপির মৎস্য উন্নয়ন বিষয়ক সম্পাদক জালাল খান, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ প্রচার সম্পাদক শাহীন আলম জয়,  সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সোলায়মান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, ছাত্রদল নেতা আব্দুস সামাদ মুনিম লস্কর, জুবায়ের আহমদ শিমুল প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার