editor

প্রকাশিত: 9:12 PM, May 30, 2024

ইতিহাস বিকৃত করে মানুষের হৃদয় থেকে শ হী দ জিয়ার নাম মুছে ফেলা যাবে না

মহানগর বিএনপির আলোচনা সভায় সাবেক মেয়র আরিফ

ইতিহাস বিকৃত করে মানুষের হৃদয় থেকে শ হী দ জিয়ার নাম মুছে ফেলা যাবে না

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজ থেকে ৪৩ বছর পূর্বে শহীদ জিয়া চলে গেছে। সিলেটের সাথে শহীদ জিয়ার অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্বাধীনতার ঘোষনা দেয়ার পর তাঁর নেতৃত্বেই সম্মূখ সমরে সিলেটকে মুক্ত করেছিলেন। তিনি সিলেটে কেবিনেট সভা করেছিলেন। তিনি হেঁটে হেঁটে বালাগঞ্জে ঘুরে ছিলেন। একজন চৌকস রাষ্ট্রনায়ক হওয়ার পরও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষনার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বাকশালে দেশের হারানো গণতন্ত্র তিনি ফিরিয়ে দিয়েছিলেন, তাঁর নেতৃত্বেই স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছিল। আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে, শহীদ জিয়ার অর্জনকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। যতই চেষ্টা করা হউক না কেন বাংলাদেশ মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নামকে মুছে ফেলা যাবে না।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্যদিয়ে দেশের মুক্তিকামী মানুষ প্রতিরোধ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে দেশ ও জাতীয় এক ক্রান্তিলগ্নে তিনি দেশের হাল ধরেন। রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। দেশ গঠনে ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদের গড়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৮১ সালের ৩০ শে মে কিছু বিপথগামী সেনা সদস্যরা বাংলাদেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেয়। বাংলাদেশ প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে শহীদ জিয়া স্মৃতি জড়িয়ে আছে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। ১৯৭১ সালে দিশেহারা জাতিকে স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তির পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া। বেগম খালেদা জিয়া দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। এখন সময় এসেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষায় এগিয়ে আসতে হবে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মিফতাহ সিদ্দিকী, রেজাউল হাসান কয়েছ লোদী, সৈয়দ মিছবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, নিগার সুলতানা ডেইজি, সৈয়দ সাফেক মাহবুব, আমির হোসেন, ডা. নাজমুল ইসলাম, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, আফজল হোসেন, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খোরশেদ, মাহবুবুল হক চৌধুরী, ডা. আশরাফ আলী, ফাতেমা জামান রুজি, আব্দুল হাকিম, জিয়া স্মৃতি পাঠাগার মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত অপি, ওয়ার্ড সভাপতির মধ্যে উপস্থিত ছিলেন, খায়রুল ইসলাম খায়ের, জাকির হোসেন মজুমদার, সবুর আহমদ, আব্দুল মুনিম, তারেক আহমদ খান, আব্দুর রহিম মল্লিক, বাচ্চু মিয়া, নাজিম উদ্দিন, সেলিম আহমদ সেলু, আমিনুল ইসলাম, ফখর উদ্দিন পংকি, চাঁন মিয়া বাচ্চু, সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, সাব্বির আহমদ, ফয়েজ আহমদ মুরাদ, রহিম আলী রাসু, লোকমানুজ্জামান, আব্দুল্লাহ শাফি সাহেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, এসএম সায়েম, সুলেমান হোসেন, মিনহাজ পাঠান, আবু সাঈদ মো. তায়েফ, আব্দুস সবুর রাসেল, আব্দুল মালিক সেকু, জমজম বাদশা, সুহেল মাহমুদ, আলী হায়দার মজনু, ইকবাল কামাল, দেওয়ান আরাফাত জাকি, কবির আহমদ, মির্জা জাহেদ, আলমগীর হোসেন, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক এম মখলিছ খান, সাইয়ুমল ইসলাম, মালেক আহমদ, ইফতেখার আহমদ পাবেল, ফরহাদ আহমদ, আকবর হোসেন কায়েসার, নাসির উদ্দীন রব, মইনুল ইসলাম, আব্দুর রহিম, দিদারুল ইসলাম দিদার, মতিউর রহমান শিমুল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজার আলী অনিক, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামসহ সিলেট মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্নার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানে দোয়া করেন মাওলানা আব্দুল্লাহ।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার