editor
প্রকাশিত: 9:41 PM, June 5, 2024
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ৮ জুন ‘সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম’র রাজনীতি ও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা’ শীর্ষ আলোচনা সভা সফল করতে বুধবার (৫ জুন) নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলার আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলার সদস্য সচিব ডা. শাহ নেওয়াজ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, ইসতিয়াক সিদ্দিকী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজা বদর, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, প্রিন্সিপাল নিজাম উদ্দিন তরফদার, প্রফেসর আতাউর রহমান, প্রফেসর ডা. কাওসার হোসেন, প্রফেসর খালেদ আহমদ, মহানগর স্বেচ্চাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মোর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, এডভোকেট আব্দুল মুকিত অপি, ফাহিমা কুমকুম, জুবের আহমদ প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৮ জুন বিকাল ৩.৩০ মিনিটের সময় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ‘সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম’র রাজনীতি ও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা’ শীর্ষ আলোচনা সভা সফল করতে সবার প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার