admin
প্রকাশিত: 3:39 PM, June 20, 2024
‘সিলেটবাসীকে রক্ষা করতে অবিলম্বে নদী খনন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিন’
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই আহবান জানান।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, পাহাড়ি ঢল আর বিরামহীন বৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় আমরা বার বার সুরমা-কুশিয়ার নদী সহ সকল নদ নদী খনন করার জন্য দাবি জানিয়েছিলাম। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানিয়েছিলাম। কিন্তু সরকার এতে কর্ণপাত করেনি। উল্টো সিলেট অঞ্চলের পানি নিষ্কাসন প্রবাহ বাঁধাগ্রস্ত করে হাওরের মধ্য দিয়ে দীর্ঘ রাস্তা নির্মান করা হয়েছে। আমাদের পাশ্ববর্তী দেশ টিপাইমুখ বাঁধ সহ বিভিন্ন বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে আমাদের ন্যায্য হিসার পানি বন্ধ করে দেয়, যার ফলে দেশের কৃষি খাত মারাত্মক বিপর্যস্ত হয়। আর বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশকে বাসিয়ে দেয়। পানিবন্দি মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। অবিলম্বে সুরমা-কুশিয়ারা সহ সকল নদনদী খনন করে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার উদ্যোগ নিতে হবে। অন্যতায় প্রতিবছরই বার বার এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
নেতৃবৃন্দ বলেন, এই ডামি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বিধায় জনগনের প্রতি তাদের কোন দায় নেই। বিএনপি অতিতেও বন্যার্থদের পাশে ছিল, এখনও আছে। বিএনপি জনগনের দল, আমরা যেকোন দুর্যোগে সব সময় জনগনের পাশে আছি।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার