editor

প্রকাশিত: 11:35 AM, June 22, 2024

মন্ত্রীরা বন্যা পরিদর্শনের নামে রাজকীয় ভ্রমণ করছেন: মিফতাহ সিদ্দিকী

মন্ত্রীরা বন্যা পরিদর্শনের নামে রাজকীয় ভ্রমণ করছেন: মিফতাহ সিদ্দিকী

বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, সিলেটের মানুষ যখন অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে তখন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা আনন্দ উৎসবে মেতে উঠেছেন। কেউ কেউ গায়ে হাওয়া লাগিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন।

‘আর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বানভাসি মানুষের পাশে আছে। আওয়ামী লীগ উন্নয়নের ফুলজুরি দেয় চারিদিকে নাকি উন্নয়ন আর উন্নয়ন। কিন্তু দেশের জনগণ তো উন্নয়ন দেখছে না। সিলেটের মানুষ বানের পানিতে ভেসে যাচ্ছে।’

তিনি বলেন, সিলেটবাসীর প্রিয় নেতা এম সাইফুর রহমান যে উন্নয়ন করেছিলেন আওয়ামী লীগের এই উন্নয়নের ধারে কাছেও যেতে পারিনি। ভয়াবহ বন্যায় তিনি মানুষের বাড়ি গিয়েছেন। কিন্তু বর্তমান মন্ত্রীরা বন্যা পরিদর্শনের নামে রাজকীয় ভ্রমণ করছেন, জনগণকে পানিবন্দি রেখে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। তিনি যদি বেঁচে থাকতেন এই দুঃসময়ে আপনাদের ছেড়ে কোথাও যেতেন না। তাই সময়মতো আওয়ামী লীগের এসব অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

তিনি শুক্রবার (২১ জুন) ২৫ ও ২৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পানিবন্দি বন্যার্ত মানুষের মাঝে দুটি পৃথক স্থানে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২৫ নং ওয়ার্ড এর বঙ্গবীর রোডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন। ২৬ নং ওয়ার্ডের টেকনিক্যাল রোডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশিদ চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ মন্নান।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ্ বকসি, সিলেট মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি ইউনুস মিয়া, ডা. এম এ হক বাবুল, সফিকুর রহমান টুটুল, আবুল কালাম, সোহেল আহমদ, রেজাউর করিম রুজন, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, ২৬ নং ওয়ার্ড সহ-সভাপতি ছানু মিয়া, শাহিন আহমদ, ২৫ নং ওয়ার্ড সহ সভাপতি ইকবাল কামাল, নজিবুর রহমান বেলাল, কামরুল ইসলাম নেছার, শাহিন আহমদ, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, সৈয়দ শিপু আহমদ,শহিদুল ইসলাম জব্বার, লায়েক আহমদ,জাবেদুল ইসলাম দিদার,সালেহ আহমদ, আলম আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য বিমল দেবনাথ, যুবদল নেতা উবায়দুর রহমান সজিব, আনহার মিয়া, জেলা যুবদল নেতা লায়েক আহমদ, সালেক আহমদ,কবির আহমদ, নুনু মিয়া, আব্দুর জব্বার, বশির মিয়া, আজাদ আহমদ, লায়েক আহমদ,স্বপন আহমদ,ফাহিম,আহমদ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কাওছার হোসেন রকি, সোহেল আহমেদ সহ অসংখ্য নেতাকর্মী। প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার