editor

প্রকাশিত: 7:56 PM, June 23, 2024

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর বিএনপি। রোববার (২৩ জুন) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের উপস্থিতিতে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।

এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং পানিবন্দি মানুষ সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, সাবেক কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমেদ মাসুক, মতিউল বারী খুর্শেদ, মাহবুব চৌধুরী, ডা. মোঃ আশরাফ আলী, এনামূল কুদ্দুস চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির ওয়ার্ড সভাপতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. মুফতি রায়হান উদ্দিন মুন্না, শেখ কবির আহমদ, মির্জা বেলায়েত হাসান লিটন, আব্দুর রহিম মল্লিক, জাকির হোসেন মজুমদার, শুয়াইব আহমদ সোয়েব, মো. লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মোঃ তারেক খান, মোঃ বাচ্চু মিয়া, সবুর আহমদ, আব্দুল মুনিম, সেলিম আহমদ সেলু, মুহিবুর রহমান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম রফিক, আব্দুল আজিজ লাকি, সাব্বির আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুস সবুর রাসেল, রুবেল বক্স, মোঃ আলমগীর হোসেন, আবু সাইদ মোঃ তায়েফ, আব্দুল মান্নান, নজির হোসেন, মখলিছ খান, দেলোয়ার হোসেন রানা, ওজি মোঃ কাউসার, যুবদলের নেতৃবৃন্দের মধ্যে তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, এমদাদুল হক স্বপ্ন, ওসমান গনি, এনামুল হক শামীম, সাহিদুর রহমান কাদির, এনামুল হক মুন্না, মোস্তাক আহমদ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে মাসুম ইবনে রাজ্জাক রুমেল, রুনু আহমদ, আজিজ খান সজিব, দুলাল আহমদ, সফিক আহমদ, সুলেমান আহমদ, গোলাম মোস্তফা, জাবেদ আহমদ দিদার, মহানগর বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মতিউর রহমান শিমুল, আব্দুর রহিম, নুরুল ইসলাম লিমন, জাহেদ আহমদ, নাসির উদ্দীন রব, এবি মজুমদার রনি প্রমুখ।

উল্লেখ : গত শুক্রবার (২১ জুন) রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার