editor
প্রকাশিত: 7:17 PM, June 24, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের অবহেলা আর অদক্ষতার করনে সিলেটে বার বার বন্যা হচ্ছে। সুরমা-কুশিয়ারা নদী সহ সিলেটের সকল নদনদী খনন করার জন্য বার বার তাগিদ দিলেও সরকার এতে কর্নপাত করছে না। উল্টো এক ব্যক্তির বিলাসিতার জন্য হাওরজুড়ে রাস্তা নির্মান করে দেশের উত্তরপূর্বাঞ্চলের মানুষকে বার বার পানিবন্দি করে রাখছে। অতচ উন্নয়নের নামে আওয়ামীলীগ সরকারের পানিনেতা থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত, এমনকি তাদের দুর্ণীতির সহযোগী আমলারাও লাগামহীন লুটপাট করে দেশের টাকায় বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এই লুটপাটের টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে দেশের সংকট কেটে যাবে।
সোমবার দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার তেলীখাল ও ঈসাকলস ইউনিয়নের বিভিন্ন এলাকায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে ও জেলা বিএনপির উপদেষ্ঠা হেলাল উদ্দিনের সহযোগীতায় ৫৮০ জন বন্যার্ত মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা বিতরণ শেষে এক সভায় প্রধান অতিথির উদ্যোগে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে দেখলাম ডামি সরকারের এক কতিত ডামি মন্ত্রী বন্যার্তদের সহযোগীতার অযুহাতে রাজকীয় ভ্রমনে সিলেটে এসে বিএনপিকে দোষারোপ করছেন। বাস্তবতা হচ্ছে ১/১১ এর পরে আওয়ামীলীগ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে নির্লজ্জ দুর্ণীতির মাধ্যমে দেশকে দেউলিয়ার পদে নিয়ে গেছে। তাদেরকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করতে না পারলে দেশ অস্থিত্ব সংকটে পড়বে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ সর্বক্ষেত্রে রাষ্ট্র পচিলনায় ব্যর্থ হয়ে শুধু মাত্র বিএনপিকে দোষারোপ করে। অতচ তারা সর্বক্ষেত্রে নির্লজ্জভাবে দলীয়করণ করে দুর্ণীতির মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের দলের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা যে সম্পদের পাহাড় গড়েছে তা দেখলেই বুঝা যায় আরো উপরে কি হচ্ছে। দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা হলে পাচার হওয়া সকল অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, কোহিনুর আহমদ, মাহবুব আলম, শওকত আলী বাবুল, ফরহাদ খন্দকার, নূরুল মোত্তাকিম বাদশা, ছাত্রদল নেতা আবদুল সালাম টিপু, রুবেল আহমদ, আব্দুল মোমিন লস্কর, আবুল আহমদ, রাহেল আহমদ, রাসেল শাহরিয়ার, রাজু আহমদ, সোলেমান সিদ্দিকি প্রমূখ।
ছবির ক্যাপশন :
কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে সিলেট জেলা বিএনপির উদ্যোগে খাদ্য ও নগর অর্থ সহায়তা বিতরণ করছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার