admin
প্রকাশিত: 5:56 PM, July 3, 2024
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই পর্যায়ক্রমে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজন হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের (ফিরোজা) সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, গত রোববার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর বেগম খালেদা জিয়ার হার্টে পার্মানেন্ট পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয়। পেসমেকার লাগানোর পর আল্লাহর অশেষ মেহেরবানি, দেশবাসীর দোয়ায় তিনি মানসিকভাবে সবল ও সুস্থ আছেন। কিন্তু শারীরিকভাবে তিনি অত্যন্ত অসুস্থ। তার হার্টে তিনটি ব্লক ছিল। দুটিতে মাত্র রিং পরানো হয়েছে। তৃতীয়টা যেকোনো সময় বিপদের আশঙ্কা তৈরি করতে পারে। তার লিভারে সমস্যা রয়েছে। কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টের কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার এবং মুক্তির জন্য বারবার আবেদন করা হয়েছে। এ পর্যন্ত ৬ বার আবেদন করা হয়েছে। কোন অজানা কারণে বারবার সেই আবেদন খারিজ হয়েছে।
ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দলের নেতাকর্মী এবং সংবাদকর্মীসহ যারা জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি তিনি (বেগম খালেদা জিয়া) এবং তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তার জন্য দোয়া করতে বলেছেন।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার