admin
প্রকাশিত: 6:43 PM, July 5, 2024
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন, সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবকলীগের সকল নেতাকর্মী মানুষের জন্য কাজ করছে। স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার লক্ষই যেকোনো দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো। বর্তমানে সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। আমি বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাই এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক এমদাদ রহমান তার উদাহরণ তৈরী করেছেন। এমদাদ রহমানের এই ব্যতিক্রম উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭জুলাই ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪জুলাই) সন্ধ্যায় কাজীটুলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে মাসব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান খলিল, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, লন্ডন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সদস্য মেহরাজ ফাহমী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল হক সৌমিক, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, খাদিম নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, সমাজসেবী আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সোহান দে প্রমুখ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান বলেন, আগামী ২৭ জুলাই প্রাণ প্রিয় সংগঠনের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের পাশে ৩০ দিন থাকার অঙ্গীকার ব্যক্ত করেছি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা হয়েছে মানবতার সেবা করার জন্য। আমরা মানুষের জন্য রাজনীতি করি। সিলেটের যেসব উপজেলা বন্যায় কবলিত হবে সেখানেই স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে। আমার এই কার্যক্রমে অনেক প্রবাসীরা সহযোগীতা করেছেন। আশা করি আগামী দিনেও যেকোনো বিপদে সিলেটবাসীর পাশে সবাই দাঁড়াবেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০হাজার কেজি চাল, ২ হাজার কেজি ডাল, ২ হাজার কেজি পেয়াজ ও ২ হাজার লিটার তেল।বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার