admin
প্রকাশিত: 10:35 PM, July 6, 2024
সিলেট জেলা যুবদলের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের জন্য রাজনৈতিক নেতৃত্বের উন্নয়ন শীর্ষক কর্মশালার আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি। এতে সার্বিক সহযোগীতা করে ডেমোক্রেসী ইন্টারনেশনাল। শনিবার দুপুর ১২টায় নগরীর কুমারাড়াস্থ ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সমন্বয়ক নাঈমুর রহমান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। এতে সিলেট জেলা যুবদলের ২০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, রাজনৈতিক অঙ্গণে নেতৃত্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জন করতে বেশী করে প্রশিক্ষণ নিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে সর্বক্ষেত্রে নিজেদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। দেশ ও জাতির উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত নেতৃত্ব অপরিহার্য। এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, এনামুল হক চৌধুরী শামীম, জুনেদ আহমদ, মকসুদুল করিম নুহেল, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজান সিদ্দিকী, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক, আলিম উদ্দিন রানা,মোঃ ফাহিম আহমদ, হাশমত আলী লিমন, মাসুম আহমদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল আহমদ, সদস্য সিদ্দিকুর রহমান রুহেল প্রমুখ।-বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার