admin
প্রকাশিত: 7:55 PM, July 8, 2024
জাসাসের আহবায়ক ও বিশিষ্ট চিত্রনায়ক হেলাল খান বলেছেন, আওয়ামীলীগ ভোটারবিহীন নির্বাচন করে ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা আকড়ে আছে। ডামি নির্বাচনে জনগনের ভোটের প্রয়োজন হয়নি, জনগনে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন নি। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। তাই বন্যা সহ যেকোন দুর্যোগে সরকার ও আওয়ামলীগকে পাওয়া যায় না। এজন্য সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও সিদ্দিক আহমদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু, শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান এইচ খান।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেটে বার বার বন্যা হচ্ছে। আমরা অবিলম্বে সিলেটের সকল নদনদী খনন সহ সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বার বার আহবান জানিয়েছি। কিন্তু সরকার এতে কর্ণপাত করছে না। তারা উল্টো উন্নয়নের নামে নির্লজ্জ লুটপাট করে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে না পারলে দেশ চরম অস্থিত্ব সংকটে পড়বে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা রাসেল আহমেদ, মহানগর জাসাস আহবায়ক তাজ উদ্দিন মাসুম, বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, তানভীর আহমদ, দৌলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, সি.এম আরিফ, কামরুজ্জামান, আব্দুল্লাহ, সাইদ মেহদী সাদি, মহানগর সদস্য সচিব রাসেল আহমেদ রানা, মুজিবুর রহমান, হালিম রানা, ছাত্রদল নেতা আজমল হোসেন অপু প্রমূখ।বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার