admin
প্রকাশিত: 9:31 PM, July 10, 2024
রাজশাহী-২ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেছেন, বর্তমান পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী প্রশাসনিক অফিসগুলো বিচ্ছিন্নভাবে আছে। একেকটি অফিস একেক জায়গায়।
অনেক অফিস টিনের ছাউনি দিয়ে তৈরি। এ অবস্থার উন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলভবন নির্মাণ করা হবে। যেখানে একই ছাদের তলে রাজশাহী রেলের সব প্রশাসনিক অফিসগুলোকে আনা হবে।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক নম্বর সাব-কমিটির রাজশাহী পরিদর্শন শেষে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে থাকা পশ্চিমাঞ্চল রেলের সদর দপ্তর রেল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, মহিলা-৫০ আসনের সংসদ সদস্য মোছা. নুরুন নাহার বেগম, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব তারিক মাহমুদ, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান মাহমুদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম। এছাড়া পশ্চিম রেলের চিফ ইঞ্চিনিয়ার আসাদুল হক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানসহ আরও অনেকে আজকের এ সভায় উপস্থিত ছিলেন।
এর আগে প্রশাসনিক অফিসগুলো ঘুরে দেখেন অতিথিরা। সভার শুরুতেই ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় অতিথিদের।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল