admin
প্রকাশিত: 11:30 AM, July 11, 2024
আশীষ দাশ গুপ্ত লাখাই থেকে
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা মধ্যে উল্লেখযোগ্য লাখাই উপজেলার বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সমাবেশ ও মিছিলে অংশ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এদিকে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এবং সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে সমাবেশে উপস্থিত হওয়ায় সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হবিগঞ্জের সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, জায়নাল আবেদিন, আব্দুল মোত্তালিব, গোলাম মস্তুফা খরসু, মাহফুজুর রহমান চৌধুরী, মোক্তাদির হোসেন তালুকদার, কাজী জুলহাস, বাবুল মিয়া, এমদাদুল হক, লাখাই ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপম, মশিউর রহমান সাচ্চু, মোহাম্মদ আলী, মুস্তাফা কামাল খরছু, মহিবুল হাসান, আব্দুল ওয়াহাব, রফিক মেম্বার, ডাক্তার শফিক, নুরুল হক, গোলাম মোস্তফা, ফারুক আহমেদ, হাবিবুর রহমান, আব্দুর রহিম, জালাল তালুকদার, শহিদুজ্জামান, সোলেমান মিয়া, আহমদ আজম, ফজলে রাব্বী প্রমুখ
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার