admin

প্রকাশিত: 12:38 AM, July 29, 2024

বিএনপি’র জাতীয় ঐক্যের ডাকে ২৬ দলের সমর্থন

বিএনপি’র জাতীয় ঐক্যের ডাকে ২৬ দলের সমর্থন

অনলাইন ডেস্ক
একদফা দাবিতে বিএনপি’র জাতীয় ঐক্যের ডাকে সমর্থন জানিয়ে যুগপৎ আন্দোলনের দল ও জোট পৃথক বিবৃতি দিয়েছে। শনি ও রোববার এই বিবৃতিগুলো দেয় দল এবং জোটগুলো। এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট (১২ দল), জাতীয়তাবাদী সমমনা জোট (১১ দল), বাংলাদেশ লেবার পার্টি এবং তৃণমূল জাতীয় পার্টি সমর্থন জানিয়েছে। এর বাইরে যুগপৎ আন্দোলনের অন্য দল এবং জোটও সমর্থন জানাবে বলে জানা গেছে।

বিএনপি’র এই আহ্বানে সাড়া দিয়ে গত শনিবার জাতীয় ঐক্যে যোগদানের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তৃণমূল জাতীয় পার্টিও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেন, সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই। দুর্নীতিবাজ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করার এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি’র পক্ষ থেকে যে ঐক্যের ডাক দেয়া হয়েছে, সেই পদক্ষেপকে আমরা সমর্থন করি এবং সাধুবাদ জানাই। আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল থাকার ঘোষণা করছি।

গতকাল ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ন্যূনতম একদফা দাবিতে সরকারের পতনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপি’র জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে ১২ দলীয় জোট। জোট প্রধান এবং জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিএনপি’র নেতৃত্বে সকল গণতান্ত্রিক শক্তির প্রতি জাতীয় ঐক্য গঠনে আহ্বান জানান।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ড. ফরিদুজ্জামান ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ন্যূনতম একদফা দাবিতে সরকারের পতনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ‘জাতীয় ঐক্যের’ আহ্বানে জাতীয়তাবাদী সমমনা জোট ও ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) সম্মতি জ্ঞাপন করছে।

লেবার পার্টির বিবৃতিতে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, বিএনপি’র দেশ ও জাতির দুঃসময়ে জাতীয় ঐক্যের উদ্যোগকে স্বাগত জানাই।

জাতির চরম ক্রান্তিলগ্নে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক, সামাজিক শক্তির ঐক্যের ঘোষণায় আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির হৃদয়ে কম্পন শুরু হয়েছে।

গত ২৬শে জুলাই সরকার পতনের একদফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের ঘোষণা দেয় বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের জুলাই থেকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, এনডিএ এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে। তবে ওই সময়ে জামায়াত আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থেকে অভিন্ন কর্মসূচি পালন করে। এবার জামায়াতসহ যুগপৎ আন্দোলনের শরিক দল, জোট, বাম-ডানসহ সব রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার