admin
প্রকাশিত: 7:57 PM, August 5, 2024
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈচাচারী খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জনতার বিজয়কে দীর্ঘদিন থেকে গণতন্ত্রিক আন্দোলন সংগ্রামে এবং সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শাহাদাত বরণকারী সবার উদ্যেশ্যে উৎসর্গ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, এই বিজয় আমাদের শহীদদেরকে উৎসর্গ করলাম, এই বিজয় ছাত্রজনতার বিজয়। সকলের সম্মিলিত আন্দোলনের কারনেই স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর সবাইকে শান্ত থাকতে হবে, কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। কারন স্বৈরাচার ও খুনি শেখ হাসিনার পেতাত্মারা ইতিমধ্যে মুক্তিকামী জনতার সাথে মিশে গিয়ে বিভিন্ন অপকর্ম শুরু করেছে। এদের থেকে সজাগ থাকতে হবে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, কোন ভাবেই কোন সরকারী/বেসরকারী স্থাপনা, যানবাহন ও কোন কিছুই ভাংচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা মুক্তিকামী জনতার নাম ভাঙ্গিয়ে ইতিমধ্যে অপকর্ম শুরু করেছে। এদেরকে প্রতিহত করতে হবে। যেখানেই এদেরকে পওয়া যাবে সাথে সাথে আইনশৃংঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
তারা বলেন, সর্বপোরী পরবর্তী দলীয় কর্মসূচী ঘোষনা হওয়ার পূর্ব পর্যন্ত আমরা সিলেটবাসীকে শান্ত থাকার এবং এই বিজয়ের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করার জন্য আহবান জানাই।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার