admin

প্রকাশিত: 9:11 PM, August 7, 2024

অতীতের ন্যায় সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ : এডভোকেট জুবায়ের

বিভিন্ন মন্দির ও আশ্রম পরিদর্শনে সিলেট মহানগর জামায়াত

অতীতের ন্যায় সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ : এডভোকেট জুবায়ের

6
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পূণ্যভুমি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল অতীত রয়েছে। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে জীবন-যাপন ও ধর্ম-কর্ম পালন করে আসছে। জামায়াত মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য ধর্মাবলম্বীদের জান মালের নিরাপত্তা দেয়া আমাদের ইবাদতের অংশ। স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসীবাদী সরকারের পতন পরবর্তী এই উদ্ভুত পরিস্থিতিতে কোন স্বার্থান্বেসী মহল যাতে আমাদের ঐতিহ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ভিন্ন ধর্মাবলম্বী ভাaইদের জান-মাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সক্রিয় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনে পাহারার ব্যাবস্থা নেবে।
তিনি বুধবার দিনভর সিলেট নগরীর ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির ও আশ্রম পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। এডভোকেট জুবায়েরের নেতৃত্বে সিলেট মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল দিনভর নগরীর বিভিন্ন এলাকার ভিন্ন ধর্মাবলম্বীদের জান-মাল ও উপাসনলায়ের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে পাশে থাকার ব্যাপারে আশ^স্ত করেন। এসময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার, ক্বারী আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, পারভেজ আহমদ, জুনায়েদ আল হাবিব, কাউন্সিলার রিয়াজ মিয়া ও সাবেক কাউন্সিলার রাজিক আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
4

নগরীর ২নং ওয়ার্ডের দাড়িয়াপাড়া নিম্বার্ক আশ্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিম্বার্ক আশ্রম সভাপতি ডা. বনদ্বীপ লাল দাস ও সেক্রেটারী পদ্ম দাস।  ১৩নং ওয়ার্ডের মির্জাজাঙ্গালস্থ মনিপুরী রাজবাড়ী নাট মন্দিরে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি অজিৎ শর্মা, সেক্রেটারী রতন দে, উপদেষ্টা ওয়ার্ড কাউন্সিলার সান্তনু দত্ত সন্তু। ৮নং ওয়ার্ডের ব্রাহ্মনশাসন বৌদ্ধ মন্দিরে উপস্থিত ছিলেন মন্দিরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনানন্দ শ্রী মন, উপাধ্যক্ষ মহানম ভিক্ষু। কালীবাড়ি মন্দিরে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি যীশু পাল, সেক্রেটারি অজয় দেব, সদস্য শিমুল পাল, রিপন ঘোষ, অলক পাল, সঞ্জয় পাল ও বাবু লাল দেব প্রমুখ। এ দিকে নেতৃবৃন্দ- নগরীর আইন শৃংখলা বজায় রাখা এবং কোন মহল যাতে লুটতরাজ ও সহিংসতা করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। ছাত্ররা ট্রাফিক ব্যাবস্তা ও নগর পরিষ্কার পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
4