editor
প্রকাশিত: 3:56 PM, August 12, 2024
গত ২৪ বছরে (২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত) সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হয়েছে, তার একটি শ্বেতপত্র প্রকাশ করার অনুরোধ করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোট।
সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচি পলাশ কান্তি দে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে, তাতে আমরা অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট। বিগত কয়েকদিনের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন হয়েছে, তারা সব বিষয়েই অবগত রয়েছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যেখানে যেখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনবেন। সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে এ ধরনের বক্তব্য আমরা বিগত সময়ে কখনোই শুনি নাই, এই বক্তব্য আমাদের অনেক ভালো লেগেছে।
তিনি আরো বলেন, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত ২৪ বছরে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হয়েছে, তার একটি শ্বেতপত্র প্রকাশ করা যায় কি না। কারণ আমরা দেখেছি, সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলেই, এই দল বলে ওই দল করেছে, ওই দল বলে এই দল করেছে। যেহেতু এখন রাজনৈতিক নিরপেক্ষ একটি সরকার রয়েছে, তারাই পারবে বিগত ২৪ বছরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কারা জড়িত ছিল তাদের নাম প্রকাশ করতে এবং সেই সাহস তাদের রয়েছে। তারা বলেছেন, এটা চেষ্টা করবেন। সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশনের বিষয়েও কথা হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা যায় কিনা, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা যায় কিনা, যেহেতু এখন বাংলাদেশে আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে আছি।
মহাসচিব বলেন, যেহেতু অক্টোবরে দুর্গাপূজা। দুর্গাপূজার আগে এবং পরে বিগত ২৪ বছরে কোনো পূজা হিন্দুরা শান্তিপূর্ণভাবে করতে পারে নাই। দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের মধ্য দিয়েই আমাদের পূজা শুরু করতে হয়। এসব বিষয়ে কথা বলেছি। এবার মন্ত্রণালয় কঠোরভাবে এসবের মনিটরিং করবেন। দুর্গাপূজায় ছুটি তিনদিন করা যায় কিনা সেটা এবার থেকে তারা দেখবেন। প্রত্যেকটি রাজনৈতিক সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। আমরা আশা রাখি বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হবে না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকার সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, তার সঙ্গে আমরা পরিচিতির জন্য এসেছি। তিনি সংখ্যালঘুতে নিরাপত্তাসহ সবার জান মালের নিরাপত্তায় যেসব কাজ করতে চান, আমরা কি চাই, সেসব জানাতে আমরা এসেছি। আমাদের কথাগুলো সহানুভূতির সঙ্গে শুনেছেন। বলেছেন, তারা যতদিন কাজ করবেন, ততদিন এই বিষয়টা উন্নত থেকে উন্নততর অবস্থায় নিয়ে যাবেন। আগামীতে সংখ্যালঘু লোকদের ওপর নির্যাতন কীভাবে শূন্যের কোটায় নামিয়ে আনা যায়, সেই পরামর্শ জন্য তিনি আমাদের ডাকবেন, সহযোগিতা করবেন। আমরা কথা দিয়েছি, সংখ্যালঘু লোকেরা কীভাবে ওনাদের কাছ থেকে উপকৃত হতে পারেন, সেই পরামর্শ দেওয়ার জন্য আমরা তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখব।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল