admin
প্রকাশিত: 10:03 PM, August 13, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তার দোসররা দেশের নিরিহ ছাত্রজনতাকে পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সারাদেশে অসংখ্য ছাত্রজনতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের আশ্বাসের দেশবাসী আশ্বস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আহত সকলের বিনা খরচের চিকিৎসা দেয়ার ঘোষনা দিয়েছেন। বিষয়টিকে দেশবাসী ইতিবাচক ভাবে নিয়েছেন। আমরা অবিলম্বে গণখুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী যে, গুম-খুনের রানী গণখুনি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে কুশিয়ারা কনভেনশন হলের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে লাইফসাপোর্টে থাকা ১০ম শ্রেণীর ছাত্র রাইহান আহমদের পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্যে স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন ও কোহিনুর আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, হেলাল উদ্দিন আহমেদ, সুহেল ইবনে রাজা, আব্দুল মালিক মল্লিক, হাজী পাবেল রহমান, মকসুদুল করিম নুহেল, রাসেল আহমদ রানা, রাসেল আহমদ, রাজু আহমেদ, রিফল আহমদ, নাহিদ আহমদ, আল আমিন, অপু সুলতান, মোহাম্মদ আব্বাস, রাসেল আহমদ, জুয়েল আহমদ, জহুরুল ইসলাম প্রমুখ।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার