admin

প্রকাশিত: 10:39 PM, August 14, 2024

ছাত্রজনতার উপর নির্বিচারে গুলীবর্ষণকারী পুলিশ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

পুলিশের গুলীতে চোখ হারানো মিজানের পাশে সিলেট মহানগর জামায়াত

ছাত্রজনতার উপর নির্বিচারে গুলীবর্ষণকারী পুলিশ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নিরীহ ছাত্রজনতার আন্দোলন দমন করতে স্বৈরাচারী সরকার নিষ্টুর পন্থা অবলম্বন করেছে। তারা ছাত্রজনতাকে পাখির মতো গুলী করে হত্যা করেছে। পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলী-হামলায় শত শত মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। সিলেটের মাদ্রাসা ছাত্র মিজানুর রহমানের সারা শরীর গুলী করে শুধু ঝাঝরা করা হয়নি তার চোখেও দুটি গুলী করা হয়েছে। সে ইতোমধ্যে তার ডান চোখ হারাতে বসেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে। এভাবে সিলেটসহ সারাদেশে হাজার নিরীহ ছাত্রজনতাকে গুলীতে আহত হয়ে কাতড়াচ্ছেন। নিরীহ ছাত্রজনতার উপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকানি সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বুধবার দুপুরে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় ঘাসিটুলা দাখিল মাদ্রাসার দাখিল উত্তীর্ণ ও পুলিশের গুলীতে গুরুতর আহত শিক্ষার্থী মিজানুর রহমানকে দেখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। তিনি এসময় তার শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের প্রতি সহমর্মিতা প্রদান করেন এবং জামায়াতের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, ১০নং ওয়ার্ড সভাপতি দেওয়ান আসকির আলী ও সহ সভাপতি মিনার আহমদ প্রমূখ।

প্রসঙ্গত-মিজানুর রহমান বিগত ছাত্র আন্দোলনের সময় সিলেট নগরীতে গুলীবিদ্ধ হয়। তার সারা শরীরে অসংখ্য গুলীবিদ্ধ হওয়ার পাশাপাশি দুটি গুলী তার ডান চোখে ঢুকে পড়ে। তার এই চোখটি প্রায় নষ্ট হওয়ার পথে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার