editor
প্রকাশিত: 9:41 AM, August 17, 2024
আন্দোলন ঘিরে আহত ব্যক্তিদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত ও তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রথম ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চানখাঁরপুলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, রেজিস্ট্যান্স উইক–এ আজ আমাদের কর্মসূচি ছিল স্ট্যান্ড উইথ দ্য ইনজুরড। এর অংশ হিসেবে আমাদের ঢাকাকেন্দ্রিক সমন্বয়কদের বিভিন্ন দলে ভাগ করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল। আমি বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছি। অনেক দিন ধরেই আমরা আহতদের কাছে গিয়েছি, তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। কিন্তু আজকের দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি, সেটি নিদারুণ। আহতদের শরীরে বিদ্ধ বুলেটের যে ধরন, আমি মনে করি, এর তদন্তের প্রয়োজন রয়েছে। আহতদের দেখতে গিয়ে আমরা হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন দেখেছি।
তিনি বলেন, আজ ঢাকার হাসপাতালগুলোতে আমরা যে চিত্র দেখেছি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে খবর পেয়েছি, এত দিন আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা ও তাঁদের একটি পূর্ণাঙ্গ তালিকা করতে না পারাকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই।
হাসনাত আবদুল্লাহ বলেন, এখনো পর্যন্ত আমরা শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পাইনি। কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের উচিত ছিল, যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। কিন্তু সেটি আমরা দেখিনি। সে জন্য এই সরকারের স্বাস্থ্য বিভাগের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল