editor

প্রকাশিত: 9:59 PM, August 17, 2024

তারেক রহমানকে বলেছি, আমরা যেন আওয়ামী লীগ না হই: মেজর হাফিজ

তারেক রহমানকে বলেছি, আমরা যেন আওয়ামী লীগ না হই: মেজর হাফিজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগের পর ক্ষমতার পটপরিবর্তনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেন, ‘দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি, যেদিন নির্বাচন হবে বিএনপি (সেদিন) ক্ষমতায় যাবে। কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দল এই আলোচনা সভার আয়োজন করে।

দেশের সংকটময় মুহূর্তে সঠিক ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ১৯৭১-এর চেতনায় উদ্দীপ্ত যুবক যে এখনো দেশে আছে, সেটার বড় প্রমাণ আবু সাঈদ। আবু সাঈদ হাজারো বছর হিরো হিসেবে বেঁচে থাকবে।

শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্টতম বাহিনীতে পরিণত করেছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। এখনো তাদের অনেকে পলাতক। স্থানীয় জনগণের রোষে কেউ কেউ নিহত হয়েছেন। তাঁদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা ও আওয়ামী লীগ।’

বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ প্রতিফলিত হয়নি মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন আশা করব, বিএনপির প্রত্যেক সৈনিক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হবেন। আমরা শেখ হাসিনার মতো হতে চাই না। আওয়ামী লীগের মতো হতে চাই না।’

পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ‘গতকাল শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর নেতৃত্বে (পিলখানা হত্যাকাণ্ডের) একটা তদন্ত হয়েছিল। কিন্তু ওই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা চাই, তাঁর নেতৃত্বে করা প্রতিবেদন প্রকাশ করা হোক।’

বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, জয়নাল আবেদীন ফারুক, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার