editor

প্রকাশিত: 8:55 PM, August 20, 2024

আন্দোলনে নিহত নাইমা-রাকিব পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

আন্দোলনে নিহত নাইমা-রাকিব পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শিক্ষার্থী নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে গঠিত সেল ‘আমরা বিএনপি পরিবার।’

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর উত্তরায় নাইমা সুলতানার বাসায় শোকাহত পরিবারের সাথে দেখা করে একটি প্রতিনিধি দল। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ নাইমা সুলতানার পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুসতাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, ছাত্রদলের এ জি এস জান্নাতুল নওরীন উর্মি, ইডেন মহিলা কলেজের যুগ্ম-আহবায়ক জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যানস্থাপনা সম্পাদক আজিম উদদীন মেরাজ, উওরা আধুনিক হাসপাতালের ডাক্তার তৌহিদ ও ডাক্তার নীল প্রমুখ।

নাইমা সুলতানা উত্তরার মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ফার্স্ট গার্ল ছিল।

নাইমা সুলতানার বাবা গোলাম মোস্তফা চাঁদপুর জেলার মতলব উওরে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করেন। তাদের দুই মেয়ে এবং এক ছেলে শুধু পড়াশোনার উদ্দেশ্য মায়ের সাথে ঢাকায় থাকতেন। শহীদ নাইমা সুলতানা তিন ভাইবোনের মধ্যে মেজ।

আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর উত্তরার ৯ নং সেক্টরের ৫ নং রোডের একটি বাসায় চতুর্থ তলার বেলকুনিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাইমা সুলতানা।

এ ছাড়া রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আইটিজেড স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থী রাকিব হাসানের পরিবারের সাথেও দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি রেহানা আক্তার শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মিতু প্রমুখ।

এ ছাড়া দৈনিক যুগান্তরের সাংবাদিক আমিনুল ইসলাম ইমনের সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান জিয়াউর রহমান ফাউন্ডেশন রিহ্যাবিলিটেশনের একটি টিম।

এ সময় উপস্থিত ছিলেন- ড্যাবের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমান ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার