editor
প্রকাশিত: 5:23 PM, August 21, 2024
গত ১৭ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অগাস্ট) সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্টিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
মিছিল পরবর্তী সমাবেশে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিগত ১৭ বছর ধরে দেশে বিএনপির হাজার-হাজার নেতাকমীকে গুম খুন, লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে আলেমদের হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে শিশুসহ শত-শত ছত্র-জনতাকে হত্যায় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা। ছাত্র আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা দ্রুত দেশে এনে বিচার করতে হবে। উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, উমেদুর রহমান উমেদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ফকরুল ইসলাম রুমেল, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, উসমান গনি, আলি আহমদ আলম, মকসুদুল করিম নোহেল, মাসুক আহমদ, এহতেশামুল হক সবুজ, ইসহাক আহমদ, নাসির উদ্দীন রহিম ও সিলেটের ১৩ টি উপজেলা, ৫টি পৌরসভা ও মহানগরীর ৪২টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার