editor
প্রকাশিত: 6:53 PM, August 22, 2024
ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের সৃষ্ট বন্যার প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ ও শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
এরপর সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে সাত দফা দাবি উপস্থাপন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ৪টায় রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে সাত দফা দাবি উপস্থাপন করে প্রতিনিধি দলটি। সাত দফা দাবি লিখিত আকারে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের দেওয়া হয়।
ভারতীয় দূতাবাস থেকে ফিরে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যেন বাংলাদেশের সীমান্ত লাগোয়া অভিন্ন নদীগুলোর যেসব বাঁধ খুলে দিয়েছে তা দ্রুত বন্ধ করে দেয়। তারা যদি ২৪ ঘণ্টার মধ্যে আমাদের এই দাবি না মানে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তারা আমাদের দাবিগুলো সে দেশের সরকারকে জানাবে।
তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত যেসব বাঁধ খুলে দিয়েছে সেগুলো বন্ধ করতে হবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে পাঠাতে হবে ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে বিএসএফের।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহজাদপুরের কনফিডেন্স সেন্টারের সামনে থেকে এ মার্চ শুরু হয়।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার