editor

প্রকাশিত: 11:57 AM, August 26, 2024

দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি ও সমমনারা

দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি ও সমমনারা

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো। এই সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বেশি সময় দিবে না তারা। একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি ও সমমনারা। এজন্য নির্দিষ্ট করে দিন ও সময় বেঁধে দিবে না তারা। তবে ৩ থেকে ৬ মাস অন্তর্বর্তীকালীন সরকারকে সবধরনের সহযোগিতা করবে। এরমধ্যে যদি নির্বাচনের রোর্ডম্যাপ ঘোষণা না করা হয় তখন বিএনপিসহ সমমনা দল ও জোট তাদের দাবি জোরদার করবে। তবে তারা প্রত্যাশা করছে যে, এ সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। এর মধ্যে করা না হলে তখন তারা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপি’র লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। পরে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়।

এই দু’টি বৈঠকে বিএনপি’র পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটি প্রধান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির ও লিয়াজোঁ কমিটির সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে ৬টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে নেতারা একমত পোষণ করেছে। এর মধ্যে ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো, আন্দোলনের পর দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা ফিরিয়ে আনতে সকল অশুভ তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আহতদের সুচিকিৎসা, বন্যায় সহায়তার তৎপরতা বৃদ্ধি, দ্রুত রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সকল নদীর প্রবাহ এবং নির্মিত বাঁধসমূহের প্রতিক্রিয়া নিয়ে সমীক্ষা পর্যালোচনা।

নজরুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকারের দেশ এবং জনগণের বিরুদ্ধে সকল অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বৈঠকে, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের এবং জনগণ ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখা, কেউ তা ব্যাহত করার চেষ্টা করলে প্রতিহত করার সিদ্ধান্ত নেয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে মূল উদ্দেশ্য স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যথাশিগরিই সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসন করতে সরকার একটি রোডম্যাপ ঘোষণা করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

তিনি বলেন, বিনা সতর্কতায় ত্রিপুরার বাঁধের সুইস গেট খুলে দেয়ার ফলে অতর্কিত প্রবল বন্যায় অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশের জনগণ যেভাবে আক্রান্ত হয়েছেন, তা বিবেচনায় নিয়ে সকল নদীর প্রবাহ এবং নির্মিত বাঁধসমূহের প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা ও তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

নজরুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয়ীদের প্রতি আমরা অভিনন্দন জানিয়েছি। এই স্বতঃস্ফূর্ত সাহসী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এই বৈঠকে বিএনপি’র এবং ১২ দলীয় জোটের সকল দল বন্যায় সহায়তার যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে, এই তৎপরতা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বন্যার্তদের সহায়তায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে।

১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অতীতে এধরনের পরিস্থিতি সৃষ্টি হয় নাই। তাদের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা তার সহযোগী হিমশিম খাচ্ছি, ঠিক সেই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ, স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের আক্রমণ করেছে। তেমনি একটি পরিস্থিতি এই বৈঠকে সমস্ত বিষয়টি নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি।

১২ দলীয় জোটের পক্ষে বৈঠকে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের এডভোকেট শাহ মোহাম্মদ বাদল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এমএ মান্নান উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে বৈঠকে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, এনপিপি’র মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব আব্দুল বারিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার